Friday, June 26, 2026

ডিসেম্বরের মাঝামাঝি শীতের আমেজ নিয়ে সন্তুষ্ট বাংলা, কুয়াশার দাপট

Date:

Share post:

ডিসেম্বরের মাঝামাঝি শীত পড়া নিয়ে সন্তুষ্টি পেলেও বাঙালির জাঁকিয়ে শীত এখনও অধরা। আবহাওয়াবিদদের মতে তার একটা বড় কারণ দূষণ। যেখানে দক্ষিণবঙ্গে পুরুলিয়া-বাঁকুড়া জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ১১ তে পৌঁছে গিয়েছে, সেখানে কলকাতায় (Kolkata) এখনও ১৬তেই আটকে। যে ধোঁয়াশায় ঢাকছে শহর কলকাতা তার জেরে আটকে যাচ্ছে শীত, মত পরিবেশবিদদের।

আগামী কয়েক দিন তাপমাত্রা গোটা রাজ্যেই খুব একটা পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের পশ্চিমের রাজ্যগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে। কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা সর্বনিম্ন ১৬ ডিগ্রির কাছে থাকবে। তবে কুয়াশার (fog) দাপট থাকবে দক্ষিণের জেলাগুলিতে। কলকাতা শহরে সেই কুয়াশাই দূষণের কারণে ধোঁয়াশায় (smog) পরিণত হবে।

আরও পড়ুন : কলকাতায় ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’, শিল্প ও বিনিয়োগে জোর রাজ্যের

উত্তরবঙ্গেরও পার্বত্য ৫ জেলায় ভারী কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং-সহ পাঁচ পার্বত্য জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকবে। তবে মালদহ, দুই দিনাজপুরে দক্ষিণবঙ্গেরই প্রতিফলন। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকবে। অর্থাৎ বড়দিনের আগে শীতের আমেজ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বাঙালিকে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...