Friday, June 12, 2026

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র! আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি মন্ত্রী অরূপ বিশ্বাসের 

Date:

Share post:

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র করার বিরোধিতা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে না বলে জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। তিনি জানান, বিষয়টি নির্বাচন কমিশনের আওতাভুক্ত। সেই কারণেই মন্ত্রীর চিঠি নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত সেখান থেকেই নেওয়া হবে বলে স্পষ্ট করেছেন সিইও।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ ডিসেম্বরের মধ্যেই রাজ্যের সমস্ত হাইরাইজ বিল্ডিং-এর তালিকা সিইও দফতরে এসে পৌঁছবে। রাজ্যের প্রতিটি জেলার জেলা নির্বাচনী আধিকারিকরা নিজেদের এলাকার হাইরাইজ আবাসনের তালিকা প্রস্তুত করে সিইও দফতরে পাঠাবেন। সেই তালিকা পাওয়ার পর তা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

নির্বাচন দফতর সূত্রে খবর, ওই তালিকার ভিত্তিতেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের কতগুলি হাইরাইজ আবাসনে ভোটকেন্দ্র করা হবে। ভোটারদের সুবিধা, নিরাপত্তা এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা—সব দিক খতিয়ে দেখেই কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। আবাসনের মধ্যে ভোটকেন্দ্র করা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রাজ্য প্রশাসন।

আরও পড়ুন – বেঙ্গল সুপার লিগের সূচনা, চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি আইএফএ শিল্ডে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...