Tuesday, June 2, 2026

যুবভারতী কাণ্ডে প্রাথমিক রিপোর্ট পেশ, ‘সিট’ গঠন করে তদন্তের সুপারিশ অবসরপ্রাপ্ত বিচারপতির

Date:

Share post:

যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuvabharati Stadium Incident) মেসির অনুষ্ঠান ঘিরে যে বিশৃংখল পরিস্থিতি তৈরি হয় তার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে গড়ে দেওয়া কমিটি সোমবার রাতেই প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় (Ashim Kumar Roy)। জানালেন, গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির সফরের (G.O.A.T India Tour) দিন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সকলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই বিষয়ে ‘সিট’ (SIT)গঠন করে তদন্তের সুপারিশ করেছে প্রাক্তন বিচারপতি-সহ তিন সদস্যের কমিটি।

এদিনের সাংবাদিক বৈঠকে অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (CS Manoj Panth) ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী দুজনেই উপস্থিত ছিলেন। প্রত্যেকেই মাঠে দর্শকের বোতল ও খাবার নিয়ে ঢোকার বিষয়টিতে প্রশ্ন তুলেছেন। রবিবার মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তিন সদস্যের টিম যুবভারতীতে গিয়ে গোটা বিষয়টি পর্যবেক্ষণ করেন। এরপর মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠকে প্রাক্তন বিচারপতি রায় বলেন, “আমি যত দূর জানি, মাঠের ভিতরে জলের বোতল ঢুকতে দেওয়া হয় না। অথচ মাঠে অসংখ্য ভাঙা চেয়ার, ভাঙা গেট, জল ও ঠান্ডা পানীয়ের বোতল পড়ে থাকতে দেখা গিয়েছিল। আমরা দায়িত্বপ্রাপ্তদের প্রশ্ন করে জানতে পেরেছি, স্টেডিয়ামের ভিতরে স্টল হয়েছিল। তবে এখনও সবটা তদন্তসাপেক্ষ। আমরা প্রাথমিক ভাবে মনে করছি, সে দিন যাঁরা দায়িত্বে ছিলেন, এটা তাঁদের দেখা উচিত ছিল। তাই আমরা সরকারের কাছে বলেছি, ওঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক।’’ মেসি কাণ্ডে দুদিন কেটে যাওয়ার পর তদন্ত কতদূর এগোলো সেই প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, বিশ্বকাপজয়ীর সফরের দিন কারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি দর্শকরা টিকিটের দাম ফেরত পাবেন কিনা, সেই নিয়েও কমিটি সুপারিশ করেছে।

 

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...