Wednesday, April 1, 2026

কঠোর পদক্ষেপ আমলাদের বিরুদ্ধেও, শো-কজ ক্রীড়া দফতরের সচিবকে

Date:

Share post:

যুবভারতীতে মেসি কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী গঠিত কমিটি সিট গঠনের পরামর্শ দেয়। সেই কমিটির পরামর্শ মেনেই কঠোর পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। শুধু উচ্চ পদস্থ পুলিশ কর্তারাই নন, কঠোর পদক্ষেপ গ্রহণ করা আমলাদের বিরুদ্ধেই।

মুখ্যমন্ত্রীর কাছে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন অরূপ বিশ্বাস, পাশাপাশি ক্রীড়া দফতরের প্রিন্সিপাল সেক্রিটারি রাজেশ কুমার সিনহাকে(Rajes Sinha) শো-কজ করা হয়েছে। অরূপ বিশ্বাসের  আমলে রাজেশ সিনহা (Rajes Sinha)প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে কাজ করেছে। তাঁর নেতৃত্বে একাধিক কাজ হয়েছে। কিন্তু মেসি কাণ্ডে বিশৃঙ্খলার পর কঠোরতর পদক্ষেপ নিল রাজ্য সরকার, সেখানে বাদ দেওয়া হল না ক্রীড়া দপ্তরের শীর্ষ পদে থাকা আমলাকে।  রাজেশ সিনহাকে জবাব দিতে হবে যুবভারতীর বিশৃঙ্খলা কাণ্ড নিয়ে। সেদিন কী ঘটনা ঘটেছিল তা নিয়ে জানাতে হবে ক্রীড়া দফতরের সচিবকে।

এখানেই শেয় নয় যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল দায়িত্বে থাকা সিইও দেবকুমার নন্দকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। মুখ্য সচিবের অফিস থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবসর প্রাপ্ত WBCS অফিসার দেব কুমার নন্দকে তাঁর দায়িত্বকে এখনই অব্যাহতি দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে মেসি কাণ্ডে প্রবল অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। মেসি ইভেন্টের সঙ্গে জড়িয়ে ছিল রাজ্যের ক্রীড়া দফতর। কারণ ক্রীড়া দফতরের সিলমোহর ছিল টিকিটের উপরে। ফলে দায় থাকে ক্রীড়া দফতরেরও।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...