Tuesday, March 31, 2026

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

Date:

Share post:

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর(Sunil Gavaskar)। গোটা ঘটনার জন্য মেসিকেই দায়ী করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর মতে, মেসি নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ছাড়ায় দর্শকরা হতাশ হন, যার ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

গাভাসকর(Sunil Gavaskar) তাঁর কলামে লিখেছেন, “একজন যে কথার বিরুদ্ধে গিয়েছেন, তাঁকে এই ঘটনার জন্য কিছু বলা হচ্ছে না, বাকি সকলকে দোষারোপ করা হচ্ছে। মেসির সঙ্গে ঠিক কী চুক্তি করা হয়েছিল সেটা সকলে জানেন না, তবে মেসির যদি এক ঘণ্টা থাকার কথা হয় এবং তাঁর আগেই তিনি বেরিয়ে গিয়ে থাকসলে সেক্ষেত্রে মেসি এবং তাঁর ম্যানেজমেন্টকেই দায়ী করতে হয়।”

এখানেই থেমে না গাভাসকর আরও লিখেছেন, “মেসি মাত্র ৩০ মিনিটেরও কম সময় স্টেডিয়ামে ছিলেন। ভিআইপিদের ভিড় বা বিশৃঙ্খলার কথা বলা হলেও, সেখানে মেসির নিরাপত্তার কোনও ঝুঁকি ছিল না। দর্শকরা প্রচুর টাকা খরচ করে তাঁদের প্রিয় তারকাকে দেখতে এসেছিলেন। মেসি যদি কথা মতো নির্ধার্ত সময় থাকতেন কয়েকটা পেনাল্টি শট নিতেন, তবে পরিবেশ অন্যরকম হতে পারত।”

Related articles

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...