Saturday, June 20, 2026

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

Date:

Share post:

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের খোঁজ। জানা যায় দুই বন্দুকবাজ পরিচয়ে বাবা ও ছেলে। যার মধ্যে মৃত্যু হয় বাবা সাজিদ আক্রমের। এবার তেলেঙ্গানা পুলিশের (Telengana Police) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হল, সাজিদ আক্রম ছিলেন ভারতের বাসিন্দা (Indian origin)।

১৪ ডিসেম্বর সাজিদ আক্রম এবং তার ছেলে নাবিদ আক্রম ইহুদিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় সিডনির বন্ডি বিচে। অস্ট্রেলিয়া প্রশাসন এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলেই দাবি করেছে। ঘটনায় ঘটনাস্থলেই সিডনি পুলিশের হাতে মৃত্যু হয় ৫০ বছরের সাজিদ আক্রমের। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসারত নাবিদ।

এরপরে খোঁজ শুরু হয় আক্রম বাবা ছেলের আসল পরিচয়ের। প্রাথমিকভাবে প্রচার করা হয় তারা পাকিস্তানের বাসিন্দা। তবে সাজিদের ভারতীয় পাসপোর্টের (Indian passport) খবর প্রকাশ্যে আসে। মঙ্গলবার তেলেঙ্গানা পুলিশ একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, হামলাকারী সাজিদ আক্রম আদতে হায়দ্রাবাদের (Hyderabad) বাসিন্দা ছিলেন। ১৯৯৮ সালে তিনি অস্ট্রেলিয়ায় (Australia) চলে যান। ২৭ বছর ভারতের সঙ্গে তাঁর নাগরিক হিসেবে যোগাযোগ নেই। ২৭ বছরে ছয়বার পারিবারিক কারণে ভারতে সে এসেছে।

আরও পড়ুন : হনুক্কা উৎসবের মধ্যেই সিডনির বন্ডি বিচে গুলিবর্ষণ, মৃত অন্তত ১০

সিডনিতে তদন্ত নেমে সাজিদের ভারতীয় পাসপোর্ট পাওয়ার পরে যোগাযোগ করা হয় ভারতীয় দূতাবাসের সঙ্গে। ভারতের তরফে সমস্ত তথ্য তুলে দেওয়া হয় অস্ট্রেলিয়া প্রশাসনকে। যেখানে জানানো হয়েছে, ১৯৯৮ সাল পর্যন্ত সাজিদের কোনও জঙ্গি যোগের ইতিহাস নেই। তাদের হায়দ্রাবাদের পরিবারের দাবি, তারা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত, এমন কোনও আভাস তারা পাননি। বা তাদের পরিবারে এমন কোনও ঘটনা ঘটেনি যা সাজিদ ও নাবিদকে এই পথে চালনা করবে।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...