Thursday, March 12, 2026

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

Date:

Share post:

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই সব প্রকল্পের ভাঁড়ারে কেন্দ্রেরই টান। এহেন নরেন্দ্র মোদির (Narendra Modi) জল শক্তি মন্ত্রকের (Ministry of Jal Shakti) পরিস্থিতিও যে একই হবে, তা বলাই বাহুল্য। এবার সরাসরি কেন্দ্রের জল শক্তি মন্ত্রী জানিয়ে দিলেন, মন্ত্রকের টাকার জন্য মিলছে না কেন্দ্রেরই ছাড়পত্র। ফলে আটকে রয়েছে বাংলার টাকাও।

কেন্দ্রের নিয়ম মেনে হর ঘর জল মিশন (Har Ghar Jal Mission) প্রকল্প বাংলা চালিয়েছে বাংলার ঘরে ঘরে জল পৌঁছে দিতে। কেন্দ্রের শর্ত মেনে কেন্দ্রের সঙ্গে অংশীদারিত্বেই প্রকল্পে টাকা ঢেলেছে রাজ্য। কিন্তু মাঝপথেই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিল কেন্দ্রের সরকার। বাংলার মানুষ জল চাইছেন। সেই দিকে তাকিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে অর্থ খরচ করে চলেছেন এই প্রকল্পে। কিন্তু কেন্দ্রের টাকা কোথায়? সেই প্রশ্ন তুলেই বুধবার কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি আর পাতিলের (C R Patil) সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের সাংসদদের ১০ জনের প্রতিনিধিদল। আর সেই প্রতিনিধিদলকে কেন্দ্রীয় মন্ত্রী যে উত্তর দিলেন তাতেই স্পষ্ট কেন্দ্রের বিজেপি সরকারের ধাপ্পাবাজি।

আরও পড়ুন : CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

বুধবার সকালে দিল্লির শ্রম শক্তি ভবনে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে সাক্ষাত করেন তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি (TMC delegation) দল৷ প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে মন্ত্রীর সঙ্গে বৈঠক চলে৷ বৈঠক শেষে তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, অবিলম্বে বাংলার বকেয়া ২৫২৫ কোটি টাকা প্রদান করতে হবে, এই দাবি আমরা জানিয়েছিলাম কেন্দ্রীয় মন্ত্রীর কাছে৷ কেন্দ্রীয় মন্ত্রী (Central Minister) বলেছেন, ওরা নিজেরাই ক্যাবিনেটের (cabinet) অনুমোদন পায়নি৷ ওদের নিজেদের টাকাই নাকি রেডি নেই (not ready)৷ ওদের কেন্দ্রীয় অনুমোদন হয়ে গেলে ওরা রাজ্যের টাকা রিলিজ করতে পারে, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷

spot_img

Related articles

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...

বন্দে ভারত আদৌ সাধারণ মানুষের জন্য: সংসদে প্রশ্ন অভিষেকের

রেল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর হাফ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অত্যন্ত গর্ব করেন। অথচ দেশের সাধারণ মানুষ...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: শেষ পর্যায়ে সই সংগ্রহ, শীঘ্রই পেশ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিশ আনতে শেষ পর্যায়ে সই সংগ্রহ প্রক্রিয়া। এসআইআর (SIR)...