Tuesday, March 31, 2026

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে  হাইকোর্টে(Calcutta High Court) তিনটি জনস্বার্থ মামলা হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে সোমবার রাজ্যকে রিপোর্ট দিতে বলা হয়েছে আদালতের পক্ষ থেকে।

বৃহস্পতিবার মামলাগুলি ওঠে হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি সুপ্রিম কোর্টে ব্যস্ত থাকায় আজ শুনানি সম্ভব নয়। সেই কারণেই মুলতবির আবেদন জানানো হয়। রাজ্যের আর্জি মেনেই শুনানি পিছিয়ে দেয় আদালত। সোমবার গোটা ঘটনার রিপোর্ট পেশ করতে বলা হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। সেদিনই এই মামলার শুনানি হবে।

যুবভারতী কাণ্ডে তদন্তের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে কমিটি গঠন করা হয়েছে তা নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। এই কমিটিতে আছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, মুখ্য সচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী।

রাজ্য সরকারের এই  সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সোমবার জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।  মামলাকারীদের বক্তব্য ছিল  রাজ্যের গড়া কমিটির তদন্ত করার ক্ষমতাই নেই। সঠিক তদন্তের জন্য পৃথক কমিটি প্রয়োজন।  ইতিমধ্যেই উচ্চ পদস্থ পুলিশ কর্তা এবং আমলাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...