Thursday, April 2, 2026

ভিত্তিহীন বিদ্বেষপূর্ণ মন্তব্য মেসি ভক্তের, লালবাজারে অভিযোগ দায়ের সৌরভের

Date:

Share post:

যুবভারতী কাণ্ডে ইচ্ছাকৃত নাম জড়িয়ে কুৎসা, সুনাম নষ্টের অভিযোগে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে সিএবি সভাপতি জানিয়েছেন, মিথ্যা, বিদ্বেষপূর্ণ, আপত্তিকর এবং মানহানিকর মন্তব্য করেছেন ওই ফ্যান ক্লাবের কর্তা।

বৃহস্পতিবার ইমেলের মাধ্যমে কলকাতা পুলিশকে পাঠানো অভিযোগপত্রে সৌরভের তরফে কলকাতার ‘আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব’-এর সভাপতি উত্তম সাহার নাম উল্লেখ করা হয়েছে।

প্রাক্তন ভারত অধিনায়ক অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট ব্যক্তি জেনে বুঝে তাঁর বিরুদ্ধে বিদ্বেষমূলক, অসত্য এবং মানহানিকর মন্তব্য করে চলেছেন। প্রকাশ্যে এমন সব গুরুতর অভিযোগ তোলা হচ্ছে, যার কোনও বাস্তব কোনও ভিত্তিই নেই।

পুলিশের কাছে লিখিত  অভিযোগ জানানোর পাশাপাশি উত্তম সাহার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন সৌরভ। মহারাজ জানিয়ে অতিথি হিসাবে তিনি মাঠে গিয়েছিলেন। মেসির ইভেন্টের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না।

শনিবার মেসি ইভেন্টের দিন সৌরভ (Sourav Ganguly)যুবভারতীতে উপস্থিত ছিলেন কিন্তু তাঁকে তারকা ফুটবলারদের সঙ্গে এক ফ্রেমে দেখা যায়নি। মাঠের এক কোণে ছিলেন, বিশৃঙ্খলা শুরু হতেই হতাশ মুখেই মাঠ ছাড়েন।

উল্লেখ্যে উত্তম সাহা সক্রিয় বিজেপি কর্মী, এরআগে একবার জেলেও যেতে হয়েছে তাঁকে।

Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...