Saturday, April 4, 2026

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

Date:

Share post:

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। কোন দিকের দর্শকরা প্রথম অশান্তি শুরু করেছিল সেটি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে । সিসিটিভি ফুটেজ থেকে ইতিমধ্যে ১৫ জনকে তলব করা হয়েছে, যারা সেদিন দর্শক আসনে বসে অশান্তির সৃষ্টি করেছিলেন ।

বুধবার যুবভারতীতে গিয়েছিল ফরেন্সিক দলও। ইতিমধ্যেই ফরেন্সিক টিম নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে ।
স্টেডিয়াম ঘুরে পড়ে থাকা জলের বোতল-সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে তারা। স্টেডিয়ামের ভাঙা জায়গা এবং একাধিক অংশের ছবি তুলেছেন ফরেন্সিক দলের সদস্যেরা।

সেদিন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের জিজ্ঞাসাবাদ করা হতে পারে ।উঠে আসছে আরও কয়েকজনের নাম। এর মধ্যে অন্যতম শতদ্রু দত্তের সহকারী লাল্টু দাস। এবং সম্বরন কর্মকার। এই দুইজন যুবভারতীতে ভিআইপি পাস বিলের দায়িত্বে ছিলেন ।কিন্তু সূত্রের খবর লাল্টু এখন ফেরার রয়েছেন। ইতিমধ্যেই তাদের তলব করেছে পুলিশ। তাাঁর তিন সহযোগী অমিত, সম্বরণ, অখণ্ডকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ

যুবভারতীকাণ্ডের তদন্তে ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুসন্ধান কমিটি গড়ে দিয়েছিলেন, সেই কমিটির সুপারিশেই সিট গঠিত হয়েছে।
স্টেডিয়ামের ফুটেজ দেখে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সেদিন গ্যালারিতে ভাঙচুরের ঘটনায় জড়িয়ে জড়িত ছিলেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...