Thursday, June 25, 2026

আমেরিকার আকাশে বিমান দুর্ঘটনা,উত্তর ক্যারোলিনায় প্রাইভেট জেট ভেঙে মৃত অন্তত ৭

Date:

Share post:

মার্কিন আকাশ পথে ভয়াবহ দুর্ঘটনা (US plane crash)। উত্তর ক্যারোলিনায় (North Carolina) ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। উড়ানের কিছুক্ষণ পর রানওয়েতে ফিরে এসে অবতরণের সময় আশঙ্কা বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে জ্বলতে থাকে বিমান। মৃতের সংখ্যা অন্তত ৭। দুর্ঘটনায় স্ত্রী ( ক্রিস্টিনা) ও দুই পুত্রসহ প্রাণ হারিয়েছেন প্রাক্তন ন্যাসকার ড্রাইভার গ্রেগ বিফেল (Retired NASCAR driver Greg Biffle)। কী কারণে প্রাইভেট জেট ভেঙ্গে পড়ল তার তদন্ত শুরু হয়েছে।

স্টেটসভিল বিমানবন্দর থেকে প্রাইভেট বিমানটি (The Cessna C550) বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৬ মিনিট নাগাদ রওনা দেয়। কিন্তু উড়ানের কিছুক্ষনের মধ্যেই সেটি ফিরে আসে।সকাল ১০টা ২০ মিনিট নাগাদ বিমানটি রানওয়েতেই ভেঙে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে চারপাশ পুরো কেঁপে ওঠে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিমানবন্দরের কর্মী ও পুলিশ – দমকল দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থলে। শুরু হয় উদ্ধার কাজ। প্রাইভেট জেটটিতে মোট সাত জন যাত্রী ছিলেন, প্রত্যেকেরই মৃত্যু হয়েছে।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...