Friday, April 3, 2026

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

Date:

Share post:

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও (Unidentified flying object) বা ভিনগ্রহীদের যান। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছবি এবং ভিডিও দুই ভাইরাল (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। তবে ধূপগুড়ি, ময়নাগুড়ি, সদর, রাজগঞ্জ ব্লকের বাসিন্দাদের দাবি তাঁরা লক্ষ্মীবারের সন্ধ্যা সাতটা নাগাদ আকাশে এক রহস্যময়ে আলোর রেখা দেখেছেন। কেউ কেউ আবার একইসঙ্গে প্রচন্ড ঝাঁকুনি অনুভূত হয়েছে বলেও দাবি করেন।

সোশ্যাল মিডিয়া (social media) জুড়ে রাত থেকেই চলছে আলোচনা। কেউ বলছেন চিনা রকেট, কেউ বলছেন উল্কা। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী (Y Raghuvanshi) জানিয়েছেন, সমস্ত থানায় খোঁজ নিতে বলা হয়েছে। মধ্যরাত পর্যন্ত  যতটা জানা গিয়েছে, কোথাও কিছু আছড়ে পড়েনি বা আকাশ থেকে মাটিতে কিছু নেমে আসতেও দেখা যায়নি। তাহলে রহস্যময় আলোর উৎস কী? শুক্রের সকালেও উত্তর অধরা।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...