Wednesday, June 24, 2026

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

Date:

Share post:

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা বাড়িতে আটকে রেখে টানা তিনদিন গণধর্ষণ ও শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে রাজিবুল শেখ ও ইসমাইল শেখ নামে দু’জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, খাগড়াঘাট এলাকা থেকে দুই ব্যক্তি এক আদিবাসী মহিলাকে তুলে নিয়ে যায়। ওই মহিলা বহরমপুর থানার বহরুল গ্রামের বাসিন্দা। নিশ্চিন্তপুর গ্রামের একটি ফাঁকা বাড়িতে তাঁকে বন্দি করে রাখা হয়। দীর্ঘ সময় ধরে যৌননির্যাতনের পরে বুধবার সন্ধেয় কোনওভাবে সেখান থেকে পালিয়ে আসতে পারেন তিনি। এরপরই বহরমপুর থানায় গিয়ে পুরো ঘটনার কথা জানান নির্যাতিতা।

দ্রুত পদক্ষেপ করে পুলিশ। তদন্ত শুরু করে বৃহস্পতিবার রাতে রাজিবুল শেখ ও ইসমাইল শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃত ইসমাইল শেখ স্থানীয় এক ব্লকের নির্দল পঞ্চায়েত সদস্য বলে জানা গিয়েছে। এর আগেও ইসমাইলের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। অন্যদিকে, রাজিবুল শেখের নামেও খুনের মামলার অভিযোগ রয়েছে। আরও পড়ুন: দ্বিতীয় বৈঠকেও কাটল না চিংড়িঘাটার মেট্রো জট

শুক্রবার, দু’জনকেই আদালতে হাজির করা হয়েছে। পুলিশ তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। যদিও ধৃত পঞ্চায়েত সদস্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। এদিকে, নির্যাতিতা মহিলার শারীরিক পরীক্ষা ও গোপন বয়ান নেওয়ার প্রক্রিয়া চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...