Friday, April 3, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব বাড়লো অক্ষরের, ওয়াইল্ড কার্ডে চমক দিলেন ঈশান!

Date:

Share post:

বছর ঘুরলেই ক্রিকেটপ্রেমীদের নজরে বাইশ গজে কুড়ি-কুড়ি বিশ্বকাপের লড়াই (T20 World Cup 2026)। পূর্ব ঘোষণা মতোই শনিবার ২০২৬ এর টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার (Team India) স্কোয়াডে জায়গা পেলেন কারা তাঁদের নাম প্রকাশ করল বিসিসিআই (BCCI)। দল থেকে বাদ পড়লেন শুভমন গিল, ওয়াইল্ড কার্ডে ঈশান কিষান (Ishan Kishan)। সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন অক্ষর প্যাটেল (Axar Patel)।

আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে। এক মাস ধরে ব্যাটে বলে যুদ্ধ হওয়ার পর ফাইনাল হবে ৮ মার্চ। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া এবং আমেরিকা। হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান মহারণ আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে। ভারতের ম্যাচ অবশ্য বিশ্বকাপের প্রথম দিন থেকেই রয়েছে। ৭ ফেব্রুয়ারি অপেক্ষাকৃত দুর্বল টিম আমেরিকার মুখোমুখি হবেন সূর্য- হার্দিকরা। এক নজরে দেখে নেওয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের দলে জায়গা পেলেন কারা-

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, ঈশান কিষান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা এবং ওয়াশিংটন সুন্দর। আরও পড়ুন: হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...