Tuesday, June 23, 2026

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

Date:

Share post:

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) BLA-দের সভায় একথা জানিয়েছেন স্বয়ং তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “আমি কলকাতা, হাওড়া সল্টলেক-সহ কিছু জেলার BLA-দের নিয়ে বৈঠক করলাম। রাজ্যজুড়ে আরও বড় করে ভার্চুয়াল বৈঠক করবে অভিষেক।”

SIR শুরুর আগে ও পরবর্তী ধাপে কোচবিহার থেকে কাকদ্বীপ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে প্রত্যেকের দায়িত্ব নির্দিষ্ট করে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুধু তাই নয়, কে কাজ করছেন, আর কে ঢিলেমি দিচ্ছেন- পুঙ্খানুপুঙ্খ তথ্যসহ তুলে ধরেন বৈঠকে। সংশ্লিষ্টদের সতর্কবার্তাও দেন।

আগামী দিনে বিএলএ-২-এর কাজ অনেক কঠিন হতে চলেছে। সঙ্গে দলের বাকিদেরও প্রভূত দায়িত্ব থাকবে। ফলে এবার বৈঠক করে বিশেষ দলীয় কর্মীদের পথনির্দেশ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন তৃণমূল সভানেত্রী বলেন, “আমি কলকাতা, হাওড়া সল্টলেক-সহ কিছু জেলার BLA-দের নিয়ে বৈঠক করলাম। রাজ্যজুড়ে আরও বড় করে ভার্চুয়াল বৈঠক করবে অভিষেক।”

আরও পড়ুন- রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ চালুর দাবি! হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের শমীক ভট্টাচার্যের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...