Monday, April 6, 2026

ফের সিইও দফতরের সামনে বিএলওদের বিক্ষোভ-অশান্তি

Date:

Share post:

ফের বিএলওদের বিক্ষোভে (BLO Protest) ধুন্ধুমার কাণ্ড সিইও দফতরের (CEO Department) সামনে। পুলিশের ব্যারিকেড ভাঙার অপরাধে আটক ৭ বিএলও। বিক্ষোভকারী বিএলওদের দাবি, কমিশনের তরফে অতিরিক্ত কাজের চাপের ফলে বিধ্বস্ত হয়ে পড়ছেন তাঁরা। এছাড়াও, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই কমিশনের অ্যাপে বারবার পরিবর্তন আনা হচ্ছে। ফলে চরম বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে ও মানসিক চাপ বাড়ছে।

বিএলওদের অভিযোগ, এই সমস্ত সমস্যার কথা জানাতে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে এলে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না। তাই ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র তরফে সিইও দফতরে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু পুলিশ তাঁদের আটকাচ্ছে। এরপরেই পরিস্থিতি ক্রমেই উত্তেজিত হয়। বিএলও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এবং ব্যারিকেড ভাঙার অভিযোগে আটক করা হয়েছে ৭ বিএলও কর্মীকে। আরও পড়ুন: সমস্যা এড়াতে এবার বোরো অফিস থেকেই জন্ম-মৃত্যুর শংসাপত্রের কপি

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...