Sunday, April 5, 2026

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

Date:

Share post:

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের প্রতিনিধিরা। সেখানে একটু হলেও নতুন বছরে আইএসএল(ISL) শুরু নিয়ে হালকা হলেও একটা আশার আলো দেখা গেল।

এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মোহনবাগানের সিইও বিনয় চোপড়া এবং নর্থইস্টের প্রতিনিধি। বাকি সদস্যরা ফেডারেশনের দফতরে উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতেই গোয়া রাজ্য ফুটবল সংস্থার সভাপতি কাইতান ফার্নান্ডেজ এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত ক্লাবগুলির উদ্দেশে বলেন, ‘জটিলতা কাটাতে হলে সবার প্রথমে ঠিক করতে হবে যে আমরা একসঙ্গে সমস্যা কাটাতে চাই। এবং ফুটবলটা শুরু করতে চাই।’ ফেডারেশন গঠিত কমিটিকে পাল্টা ক্লাব জোটের  পক্ষ থেকে  বলা হয়, “আমরা সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান চাই।”

ফেডারেশনের তরফে লিগ আয়োজনের জন্য দুটি প্রস্তাব দেওয়া হয় ক্লাব জোটকে। এক, দুটো ভেন্যুতে হলে ডাবল লেগর লিগ। দুই, সব ম্যাচ হোম-অ‍্যাওয়ে হলে সিঙ্গল লেগ।  পাল্টা ক্লাব জোটের পক্ষ থেকে বলা হয় এই লিগ থেকে তাদের আয় কী হবে, সেক্ষেত্রে বলা হয় লিগের লভ্যাংশ থেকে তাদের শেয়ার দেওয়া হবে তবে তাদেরও লিগ আয়োজনের খরচ দিতে হবে।

ক্লাব জোটের পক্ষ থেকে পাল্টা  জানতে চাওয়া হয়, কারা লিগের সম্প্রচার করবে, তখন ফেডারেশনের কমিটি বলেন, আগে দিন ক্ষণ চূড়ান্ত না হলে কোনও সংস্থার সঙ্গে এই বিষয়ে কথা বলা সম্ভব হচ্ছে না। ঠিক হয় জানুয়ারি তৃতীয় সপ্তাহ বা ফেব্রুয়ারি মাসের  প্রথম সপ্তাহে  লিগ শুরু হবে।

তবে এখনও অনেক জটিলতা রয়েছে। ফলে আগামী ২৬ ডিসেম্বর ফের বৈঠক হবে দুই পক্ষের।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...