Wednesday, June 24, 2026

যাদবপুরে সমাবর্তনে রাজ্যপাল: ফের অশান্তি তৈরির চেষ্টা SFI-এর

Date:

Share post:

প্রথা মেনে সমাবর্তন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হল বুধবার। তবে শান্তিপূর্ণ সেই সমাবর্তন অনুষ্ঠান ভণ্ডুল করতে ফের একবার তৎপর যাদবপুরের বাম সমর্থক ছাত্ররা। বরাবর যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে (Jadavpur University) রাজনৈতিক মঞ্চ করে তোলার চেষ্টা করে বাম ছাত্ররা, বুধবারের সমাবর্তনেও (convocation) তার ব্যতিক্রম হল না।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice-chancellor) হিসাবে সুপ্রিম কোর্টের (Supreme Court) দেশের পর দায়িত্বভার গ্রহণ করেছেন চিরঞ্জীব ভট্টাচার্য। এরপরই প্রথাগত সমাবর্তন নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সেই মতো বুধবার সমাবর্তনের দিন নির্ধারিত হয়। সেই ঘটনার প্রসঙ্গেই উঠে আসে ২০২৪ সালের সমাবর্তনের স্মৃতি, যেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C V Ananda Bose) উপস্থিত না থেকে নজির তৈরি করেছিলেন।

বুধবারের সমাবর্তনে অবশ্য উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন উপাচার্যের পাশে তাঁকেও ঐতিহ্যবাহী রোব পরিধান করে দেখা যায় পতাকা উত্তোলন ও অন্যান্য অনুষ্ঠানে অংশ নিতে।

আরও পড়ুন : ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

আর সেই সময়ই যাতে সমাবর্তন (convocation) ভণ্ডুল হয় তার জন্য বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামের বাইরের ক্যাম্পাসে স্লোগান দিতে শুরু করে এসএফআই (SFI) ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের দাবিতে বিক্ষোভ জানাতে থাকে তারা। যদিও তাদের স্লোগানে কোথাও সমাবর্তনের অনুষ্ঠান বিঘ্নিত হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক তাৎপরতায় কোনোওভাবেই বামসমর্থিত পড়ুয়াদের সমাবর্তন ভণ্ডুল করতে পারেনি।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...