Sunday, April 5, 2026

দলনেত্রীর নির্দেশ: শুক্রেই কর্মীদের সঙ্গে বৈঠকে অভিষেক

Date:

Share post:

নির্বাচনের জন্য যে ঝাঁপিয়ে পড়তে হবে দলের শীর্ষ থেকে বুথস্তরের প্রতিটি কর্মীকে, গত দুমাসে একাধিক বৈঠক থেকে তা স্পষ্ট করে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই মতো এসআইআর পর্বেই বুথ লেভেল কর্মী নিয়োগ থেকে বাড়ি বাড়ি ভোটারদের সঙ্গে জনসংযোগের কাজ চলছে। এবার এসআইআরের (SIR) শুনানি (hearing) পর্বে ফের একবার রাজ্যের কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে (virtual meeting) অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার করবেন বৈঠক।

গত সোমবার নেতাজি ইন্ডোরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএ-দের (BLA) বৈঠকে জানিয়েছিলেন কর্মীদের নিয়ে মেগা বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো আগামী ২৬ ডিসেম্বর নেত্রীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করে দলের নির্দেশ ও বার্তা তুলে ধরবেন। দলের পদাধিকারী ও ভোট ম্যানেজারদের প্রায় পাঁচ হাজার কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একগুচ্ছ কর্মসূচিও ঘোষণা করতে পারেন অভিষেক।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারের বৈঠকে তৃণমূলের বিএলএ-দের দিক-নির্দেশিকা দিয়েছিলেন। এসআইআর প্রক্রিয়ায় কী করণীয় তা জানিয়ে পুরো মাত্রায় নজরদারি ও মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। একইসঙ্গে জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যে অভিষেক একটি ভার্চুয়াল বৈঠক করবেন। সেইমতো আগামী ২৬ ডিসেম্বর পাঁচ হাজারের বেশি তৃণমূলের জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। এই বৈঠকে এসআইআর পর্বে দলের নেতাকর্মীদের কী ভূমিকা হবে, তা যেমন ফের একবার জানিয়ে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তেমনই আসন্ন বিধানসভা নির্বাচনের (assembly election) আগে প্রচারের অভিমুখ কী হবে তাও স্থির করে দেবেন।

আরও পড়ুন : শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কর্মকাণ্ড নিয়ে উন্নয়নের পাঁচালি নামে একটি রিপোর্ট কার্ড তৈরি হয়েছে। সেই রিপোর্ট কার্ডকে হাতিয়ার করেই কীভাবে বাংলা জুড়ে বৃহৎ মাত্রায় প্রচার করা হবে, তার রূপরেখাও তৈরি করবেন অভিষেক। মানুষের দুয়ারে বাংলার মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নকে যেমন তুলে ধরতে হবে, তেমনই সরব হতে হবে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও। বাংলা বিরোধী বিজেপির মুখোশ খুলে দিতে হবে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৬ ডিসেম্বরের বৈঠক থেকে একপ্রকার স্থির করে দেবেন ২০২৬ নির্বাচনের প্রচার অভিমুখ। নির্বাচনের আগে আগামী তিন-চার মাস তৃণমূলের দলীয় কর্মসূচি কী হতে চলেছে, কাকে কেমন ভূমিকা নিতে হবে তাও স্থির করে দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related articles

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...