Monday, April 6, 2026

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

Date:

Share post:

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। যদিও এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ পদক্ষেপ নিয়েছে বলে দাবি বাংলাদেশ (Bangladesh) পুলিশের। তবে গ্রেফতার করা হয়েছে নিহতেরই সঙ্গীকে।

বাংলাদেশের ফরিদপুর (Faridpur) এলাকায় রাজবাড়িতে বুধবার রাতে এই গণপিটুনির (mass beatup) ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের দাবি, এলাকায় চাঁদাবাজির অপরাধে জড়িত ছিলেন স্থানীয় যুবক অমৃত মণ্ডল ওরফে সম্রাট। তার জেরেই বুধবার একটি বাড়িতে চাঁদাবাজি করতে গেলে স্থানীয় মানুষ তাকে ধরে মারধর করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সেখানেই একাংশের বাংলাদেশের বাসিন্দার প্রশ্ন, অপরাধীকে পুলিশের হাতে তুলে না দিয়ে গণপিটুনি (mass beatup) কেন দেওয়া হল। যখন এই ধরনের ঘটনা ঘটছে তখন পুলিশ কেন কোনও পদক্ষেপ নিতে পারেনি।

আরও পড়ুন :চরিত্র বদল জমায়েতের: স্বাধীনতা সংগ্রাম মনে করিয়ে BNP-কে পথ দেখালেন তারেক

বুধবারের ঘটনায় বৃহস্পতিবারই গ্রেফতার করা হয় সম্রাটের এক সঙ্গীকে। এরপর প্রশ্ন উঠেছে, গণপিটুনিতে অভিযুক্তদের না ধরে নিহতের সঙ্গীকে কেন গ্রেফতার। তবে কী গোটা ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন তুলছে মহম্মদ ইউনূসের বাংলাদেশে?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...