Monday, March 16, 2026

চরিত্র বদল জমায়েতের: স্বাধীনতা সংগ্রাম মনে করিয়ে BNP-কে পথ দেখালেন তারেক

Date:

Share post:

ধর্ম ও জাতি হিংসার পথ থেকে সরে আসতে বাংলাদেশকে কতটা পথ দেখাতে পারবে বিএনপি তা আগামী সময় বলতে পারবে। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের (Tarique Rahman) প্রত্যাবর্তনে প্রথম যে জমায়েত হল বাংলাদেশে (Bangladesh), তা যে মৌলবাদী চরিত্র থেকে বেশ খানিকটা সরে আসার ইঙ্গিত, তা স্পর্শ করলেন তারেক নিজেই। স্মরণ করে দিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস।

ফেব্রুয়ারির বাংলাদেশের সাধারণ নির্বাচনে (Bangladesh election) বিএনপির (BNP) পক্ষে প্রার্থী হলে তারেক রহমান বাংলাদেশের বিএনপি-র প্রধানমন্ত্রী মুখ। এমনটা মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে বিএনপির কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল ২৫ ডিসেম্বর। প্রত্যাবর্তনের ৪ ঘন্টার মধ্যেই ঢাকার (Dhaka) পূর্বাচলে বিএনপি-র সমাবেশে যোগ দেন তারেক রহমান। উপচে পড়া ভিড়ে গোটা রাস্তা সমর্থকদের অভিবাদন গ্রহণ করতে করতে সভাস্থলে পৌঁছন তারেক রহমান। আর এই জমায়েতে কোথাও সেভাবে বৃহস্পতিবার ইসলামিক স্লোগান বা ভারত বিরোধী স্লোগান দেখা যায়নি। যা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জমায়েতগুলির থেকে অনেকটাই আলাদা বলে মনে করছেন রাজনীতিকরা।

তারেকের এদিনের বক্তব্যের একটা অংশে উঠে আসে উস্কানির কথা। সম্প্রতিক বাংলাদেশে ভারত বিরোধী উস্কানি এবং তার জেরে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। যার ফলে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। সে প্রসঙ্গে উল্লেখ না করেও তারেক (Tarique Rahman) দাবি করেন, যে কোনও মূল্যে উস্কানির মুখে শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই।

আরও পড়ুন : ১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন খালেদাপুত্র, তারেককে ঘিরে উচ্ছ্বাস-বিএনপি সমর্থকদের

এ দিনের তারেক রহমানের বক্তব্যে উঠে আসে ১৯৭১ সালের স্বাধীনতার সংগ্রাম, ৭৫ সালের সিপাহী বিপ্লব, নব্বইয়ের সন্ত্রাসবিরোধী আন্দোলন এবং ২৪ এর গণঅভ্যুত্থান। সাম্প্রতিক সময়ে যেভাবে মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকারের উপেক্ষায় ধ্বংস হয়েছে শেখ মুজিবর রহমানের অবদান, তা নিয়ে কোনও উল্লেখ ছিল না তারেকের বক্তব্য। তবে বিএনপি যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে মুছে ফেলতে চায় না, তাও স্পষ্ট ভারপ্রাপ্ত সম্পাদকের এদিনের বক্তব্যে।

spot_img

Related articles

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...