Monday, April 6, 2026

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

Date:

Share post:

প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত তরুণীর নাম চন্দ্রাণী নস্কর। বয়স ১৯ বছর।

অভিযোগ, রঘুনাথপুর এলাকার যুবক বিশাল নস্কর দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। তরুণী তাতে রাজি হননি। সেই কারণেই তাঁকে উত্যক্ত করা হত বলে পরিবারের দাবি।

গত ২৫ নভেম্বর তরুণীর পথ আটকায় অভিযুক্ত যুবক। অভিযোগ, বিষ মেশানো কোল্ড ড্রিংকস জোর করে খাওয়ানো হয় তাঁকে। অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন চন্দ্রাণী। পরিবার তাঁকে বাঙুর হাসপাতালে ভর্তি করে।

এক মাস চিকিৎসার পর বুধবার রাতে মৃত্যু হয় তরুণীর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুরের ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আরো পড়ুন: কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ও মৃতার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও তথ্য মিলেছে। আত্মহত্যার পরিকল্পনার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, পরিবারের আপত্তি থাকায় বিশাল ও চন্দ্রাণী আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু চন্দ্রাণী বিষ খেলেও বিশাল খায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...