Monday, April 6, 2026

নিজের ঘরেই খুন ‘লায়ন কিং’ খ্যাত অভিনেত্রী ইমানি! কাঠগড়ায় প্রেমিক

Date:

Share post:

বছরের শেষে খারাপ খবর হলিউডে। প্রয়াত ‘দ্য লায়ন কিং’ (The Lion King)-এর জনপ্রিয় অভিনেত্রী ইমানি দিয়া স্মিথ। ‘দ্য লায়ন কিং’ সিনেমায় তাঁর অভিনয় বা কণ্ঠ অনেকেরই চেনা। কিন্তু মাত্র ২৫ বছর বয়সেই খুন হলেন তিনি।

নিউ জার্সিতে ইমানি তাঁর পরিবারের সঙ্গেই থাকতেন। গত ২১ ডিসেম্বর তাঁর নিজের ঘর থেকেই তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। শরীরে ছিল ধারালো অস্ত্রের গভীর ক্ষত। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ইমানির এই পরিণতির জন্য তাঁর প্রেমিক জর্ডান ডি জ্যাকসনকে দায়ী করেছে পরিবার। অভিযোগ, জর্ডানই তাঁকে এভাবে নৃশংসভাবে খুন করেছেন। পুলিশ ইতিমধ্যেই জর্ডানকে গ্রেফতার করেছে এবং কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে। আরও পড়ুন: ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ইমানির পরিবার সোশাল মিডিয়ায় এই খবরটি জানিয়ে একটি আবেগঘন পোস্ট করেছে। তাতে লেখা, ইমানি তাঁর ছোট ছোট তিন সন্তান, মা-বাবা আর ভাইবোনদের নিয়ে সুখে থাকতে চেয়েছিলেন। কিন্তু সেই সুখ আর সইলো না। এত কম বয়সে এক প্রতিভাবান শিল্পীর এমন করুণ পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে গোটা হলিউডে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...