Tuesday, April 7, 2026

লগ্নজিতার পরে এবার অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার গায়িকা মধুবন্তী!

Date:

Share post:

লগ্নজিতার হেনস্থার রেশ কাটতে না কাটতেই ফের হেনস্থার শিকার মধুবন্তী। সোশ্যাল মিডিয়ায় তিক্ত অভিজ্ঞতার জানিয়েছেন জনপ্রিয় গায়িকা মধুবন্তী মুখোপাধ্যায় (Madhubanti Mukherjee)। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল। যদিও কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পুরো ঘটনাটিকে অস্বীকার করেছেন।

গায়িকার দাবি, গত রবিবার নদিয়ার মাজদিয়ার একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য আমন্ত্রিত ছিলেন তিনি। সেখানে সাহা আব্দুল করিমের রাসলীলা নিয়ে লেখা ‘তোমার কুঞ্জ সাজাও গো’ গানটি গাইছিলেন তিনি। ঠিক তখনই দর্শক আসন থেকে একজন তেড়ে আসেন। সোজা স্টেজের উপর এসে গায়িকার হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে বলেন, ‘আমরা এই জাতপাত, ধর্মের গান শুনব না। অন্য গান করুন।’ গায়িকা জানিয়েছেন, প্রায় ১৮ বছর ধরে মঞ্চে গান গাইছেন তিনি। কিন্তু এতদিনে তাঁকে এই ধরণের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। তিনি জানান, সেদিন যা হয়েছে, তা সত্যিই খুব খারাপ। একজন শিল্পীর নিজের কাজ করার স্বাধীনতা থাকা উচিত।

তবে একই সঙ্গে আয়োজকদের প্রশংসাও করেছেন মধুবন্তী। তিনি জানান, ঘটনার পর আয়োজকরা দায়িত্বশীল আচরণ করেছেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, ওখানকার আয়োজকরা আসলে খুব ভাল ছিলেন। ঘটনার পর তাঁদের ভূমিকা প্রশংসনীয় ছিল।” মধুবন্তী জানিয়েছেন, “আমি স্টেপ নিতাম, কিন্তু নিইনি। কারণ কমিটির সদস্য গৌতম বিশ্বাস স্টেজে এসে বলেন, যার গান শোনার ইচ্ছে নেই, তিনি বেরিয়ে যেতে পারেন। সঙ্গীতশিল্পী তাঁর মনের মতো গান পরিবেশন করবেন। তাতে কারও আপত্তি থাকলে সোজা বেরিয়ে যান।” আরও পড়ুন: গ্রামে ফিরল জুয়েলের দেহ, পাশে থাকার বার্তা তৃণমূলের

তবে ভক্তিগীতি পরিবেশন নিয়ে কয়েকদিন আগে হেনস্থার শিকার হয়েছেন লগ্নজিতা। তার রেশ কাটটেই না কাটতেই এই ঘটনা। গায়িকা বলেন, “কেন শিল্পীদের বারবার এমন বিরোধিতার মুখে পড়তে হবে? ধর্মের গান শুনব না, জাতপাতের গান শুনব না, সেকুলার গান গাইতে হবে…আমি জানি না, সেকুলার গান কাকে বলে? সময় থাকতে সতর্ক হন…কোনও দিন হয়তো আমাদের গান গাওয়াই বন্ধ করে দেবে।”

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...