Wednesday, April 8, 2026

লক্ষ্য বিধানসভা ভোট, শনিবার বড় ঘোষণা করবেন অভিষেক! জল্পনা তুঙ্গে

Date:

Share post:

দুয়ারে বিধানসভা ভোট, নতুন বছরের শুরু থেকেই জোর কদমে প্রচারে নামছে তৃণমূল। শুক্রবারের বৈঠকে প্রচারের রূপরেখা স্থির করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banarjee)।

রাজ্য জুড়ে নয়া কর্মসূচি শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banarjee)। আগামী ২ জানুয়ারি থেকে যা শুরু হবে। এ-বিষয়ে আজ, শনিবার সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানাবেন তিনি। শুক্রবার ভার্চুয়াল বৈঠকে এ-কথা নিজেই জানিয়েছেন। তাঁর কথায়, সব কর্মসূচি একই সঙ্গে চলবে। ফলে দলীয় সতীর্থদের উদ্দেশে তাঁর বার্তা, কোনও কর্মসূচিতেই শিথিলতা দেখানো চলবে না। নতুন বছরের শুরু থেকেই একাধিক কর্মসূচি নিয়ে কোচবিহার থেকে কাকদ্বীপ প্রচারে ঝড় তুলতে চলেছে তৃণমূল।

শুক্রবার তৃণমূলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কয়েক হাজার নেতানেত্রী সেখানে ছিলেন।

সিদ্ধান্ত হয়েছে দু’ভাগে ভাগ করে ‘উন্নয়নের পাঁচালি’ তুলে ধরবে শাসক দল। বৈঠকে অভিষেক জানিয়েছেন, দলের তরফে ১৮০০ প্রভাবশালীকে চিহ্নিত করা হয়েছে। এঁদের মধ্যে ২০০ জন রাজ্যস্তরের প্রভাবশালী। জেলাস্তরের ১৬০০ মানুষের কাছে পৌঁছাবে এই দলীয় নেতৃত্ব।

জেলাস্তরে পৌঁছে পাঁচালির কিট নিয়ে প্রভাবশালীদের কাছে যাবেন স্থানীয় স্তরের নেতৃত্ব এবং বিধায়কেরা।কার কাছে কারা যাবেন, তা শনিবারই নির্দিষ্ট করে দেওয়া হবে দলের তরফে।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...