Wednesday, April 8, 2026

‘জনগণমন’ প্রথম গাওয়া হয়েছিল আজকের দিনে, জাতীয় সংগীতকে স্মরণ অভিষেকের

Date:

Share post:

জাতীয় সঙ্গীত হিসেবে রচিত হওয়ার অনেক আগেই ‘জনগণ মন অধিনায়ক জয় হে’ গানটি রচিত হয়েছিল। কবিগুরুর সেই অমর সৃষ্টি প্রথম গাওয়া হয়েছিল আজকের দিনেই। সেই দিনটিকে স্মরণ করেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek banarjee)।

এক্স বার্তায় অভিষেক (Abhisek banarjee) লেখেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি ‘জনগণমন অধিনায়ক জয় হে’ গানটি প্রথম গাওয়া হয়েছিল ১৯১১ সালের আজকের দিনে। বিশ্ববরেণ্য কবির এই অবিস্মরণীয় সৃষ্টির জন্য দেশ গৌরবান্বিত। অভিষেক তাঁর এই ছোট্ট পোস্টে দেশবাসীকে স্মরণ করিয়ে দেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর রচিত জাতীয় সঙ্গীতের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা।

উল্লেখ্য, ১৯১১ সালের ২৭ ডিসেম্বর কলকাতায় আয়োজিত ভারতীয় জাতীয় কংগ্রেসের ২৬তম বার্ষিক অধিবেশনে প্রথম গানটি গাওয়া হয়েছিল সমবেতকণ্ঠে। তারপর ১৯৩৭ খ্রিষ্টাব্দে জাতীয় সঙ্গীত হিসাবে প্রথম জনগণমন গানটি প্রস্তাব করেন সুভাষচন্দ্র বসু। ১৯৪৩ খ্রিষ্টাব্দের ৫ জুলাই আজাদ হিন্দ ফৌজ গঠনের কথা ঘোষণা করা হয় এবং সেই দিনই প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে জনগণমন গাওয়া হয়। এরপর ওই বছরের ২৫ অগস্ট নেতাজি আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজের সেনাপতির পদ গ্রহণ করেন ও ২১ অক্টোবর সিঙ্গাপুরে আরজি হুকুমৎ-এ-হিন্দ প্রতিষ্ঠা করেন। এই দিনও জাতীয় সঙ্গীত হিসাবে জনগণমন গাওয়া হয়েছিল।

‘জনগণমন’ প্রথম গাওয়া হয়েছিল আজকের দিনে, জাতীয় সংগীতকে স্মরণ অভিষেকের

এই গান তখন থেকেই ভারত ও ভারতের বাইরেও বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল। জাপান ও জার্মানির বিদ্বান সমাজ এই গান শুনে অভিভূত হয়েছিলেন। ১৯৪৪ খ্রিষ্টাব্দের মার্চ মাসে আজাদ হিন্দ ফৌজ মৌডক রণক্ষেত্রে জয়লাভ করে ভারতের মাটিতে প্রবেশ করে ও সেই দিনই প্রথম ভারতের মাটিতে জনগণমন ভারতের জাতীয় সঙ্গীতরূপে বাজানো হয়। এরপর ১৯৪৭ সালে স্বাধীনতার অব্যবহিত পরে জাতিসঙ্ঘে ভারতীয় প্রতিনিধিদলের কাছে এক অনুষ্ঠানে বাজানোর জন্য ভারতের জাতীয় সঙ্গীতের একটি রেকর্ড চাওয়া হলে, তারা তৎক্ষণাৎ ভারত সরকারকে বিষয়টি অবহিত করেন ও জনগণমন বাজানোর পক্ষে মত প্রকাশ করেন।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...