Friday, June 19, 2026

বিজেপিশাসিত অসমে আক্রান্ত বাংলার ফেরিওয়ালা! পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ

Date:

Share post:

মহারাষ্ট্র, ওড়িশার পরে আরেক বিজেপিশাসিত রাজ্য অসমে (Assam) আক্রান্ত বাংলাভাষীরা। ডাবলইঞ্জিন সরকারের রাজ্যে মুর্শিদাবাদের বাসিন্দা বাঙালি ফেরিওয়ালার উপর চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে ‘বাংলাদেশী’ বলে দাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)। তিনি বাংলার ভূমিপুত্রকে বিমানে করে বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন।

শনিবার রাতে অসমের (Assam) শিলচরে মোটরবাইক করে ফিরছিলেন মুর্শিদাবাদের (Murshidabad) সূতির নুরপুরের বাসিন্দা রিঙ্কু শেখ। হঠাৎ রাস্তায় তাঁকে আটকান বেশ কিছু স্থানীয় যুবক। তাঁকে ‘বাংলাদেশী’ বলে অভিযোগ করে মারধর করা হয় বলে জানিয়েছেন রিঙ্কু। কোনওরকমে মোটরবাইক রেখে প্রাণ হাতে করে পালান ওই বাংলাভাষী যুবক। রবিবার শিলচরের রাঙিরখারি থানায় অভিযোগ দায়ের করেন রিঙ্কু। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তাঁর প্রশ্ন, “আমি ভারতীয় মুসলিম নাগরিক। মুসলিম হওয়াটাই কি আমার অপরাধ? নাকি কাজ করে খাই, এটা অপরাধ।”

আক্রান্ত এই যুবকের পাশে দাঁড়িয়েছেন সুস্মিতা দেব। তিনি নিজের লেটারহেডে শিলচরের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসকে চিঠি লিখেছেন সেখানে পুরো ঘটনার বিবরণ দিয়ে রিঙ্কুর করা জিডির উল্লেখ করেছেন। সুস্মিতা দ্রুত আইনানুগ পদক্ষেপ করারও দাবি জানিয়েছেন। রিঙ্কুরা জানান, ভিন রাজ্যে তৃণমূলই পাশে দাঁড়িয়েছে তাঁদের। নিরাপদ আশ্রয় রেখেছে। এবং সুস্মিতা দেব নিজে বিমানের টিকিট কেটে তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিয়েছেন। তার জন্য কৃতজ্ঞ রিঙ্কুরা।

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...