Wednesday, June 17, 2026

বিদায় ২০২৫, নতুন বছরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছাবার্তা অভিষেকের

Date:

Share post:

পুরনো বছরের পাতা উল্টে নতুন বছরে পা দেওয়ার মুহূর্তে শুভেচ্ছাবার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, নতুন বছর মানে শুধু সময়ের পরিবর্তন নয়, বরং নতুন করে আশা, সংকল্প ও লক্ষ্য স্থির করার সুযোগ।

এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় তিনি লেখেন, ‘বছরের সন্ধিক্ষণে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নতুন বছর মানে আশা, সংকল্প ও লক্ষ্যকে নতুন করে জাগিয়ে তোলা। এটি আমাদের মনে করিয়ে দেয়—উন্নয়ন একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, জনসেবা এক পবিত্র দায়িত্ব এবং মানুষের আস্থা ও বিশ্বাসই যে কোনও জনপ্রতিনিধির সর্বোচ্চ ম্যান্ডেট। আসন্ন বছর যেন সহমর্মিতাকে আরও গভীর করে, ঐক্যকে আরও সুদৃঢ় করে, সাহসকে অনুপ্রাণিত করে এবং প্রতিটি ঘরে পৌঁছে দেয় স্বাস্থ্য, মর্যাদা ও সুযোগ।

২০২৬ সালে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি ও সততার সঙ্গে এগিয়ে চলার আহ্বান জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘স্বচ্ছ দৃষ্টিভঙ্গি ও সততার সঙ্গে আমরা যেন ২০২৬-এ পা রাখি—আরও বেশি করে মানুষের পাশে দাঁড়াতে, আরও মন দিয়ে শুনতে এবং আরও শক্ত ভিতের ভবিষ্যৎ গড়ে তুলতে বদ্ধপরিকর হয়ে’। বার্তার শেষে সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও আনন্দময় নতুন বছরের কামনা করেন তিনি।

আরও পড়ুন- আয়নায় মুখ দেখুন! অনুপ্রবেশ-দুর্নীতি-নারী নিরাপত্তা ইস্যুতে শাহকে পাল্টা জবাব তৃণমূলের

_

_

_

_

_

_

_

Related articles

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...