নতুন বছরেও আইএসএল জট অব্যাহত, বড় সিদ্ধান্ত নিল কেরল ব্লাস্টার্স

Date:

Share post:

নতুন বছরের শুরুতেও আইএসএল (ISL) নিয়ে জট কাটল না। ৩১ শে ডিসেম্বর আইএসএল (ISL) ক্লাবগুলোর কাছে লিগে অংশগ্রহণের সম্মতিপত্র পাঠিয়েছিল ফেডারেশন। ২৪ ঘন্টার মধ্যে এই সম্মতিপত্রে অনুমোদন দিয়ে পাঠিয়ে দেওয়ার সময়সীমা বেধে দেয় ফেডারেশন (AIFF)। কিন্তু সূত্রের খবর আইএসএলের ৮ থেকে দশটি ক্লাব এই সম্মতি পত্রে সই করেনি। একাধিক বিষয়ে জটিলতা রয়েছে।

প্রথমত লিগের কমার্শিয়াল রাইটস কার হাতে থাকবে সেটা চূড়ান্ত না হওয়া পর্যন্ত সম্মতি দিতে নারাজ ক্লাবগুলি। পাশাপাশি আরও একাধিক বিষয়ে ধোঁয়াশা রয়েছে লিগের ম্যাচ কারা দেখাবে, সেটা এখনও চূড়ান্ত নয়। লিগের জন্য কত টাকা দিতে হবে সেটাও জানানো হয়নি। এই লিগের সঙ্গে সরকার জড়িয়ে থাকবে কিনা সেটাও স্পষ্ট হয়নি।

পরিস্থিতি যা তাতে লিগ আয়োজন করার জন্য প্রতিটি দলকে অতিরিক্ত ৭ থেকে ৮ কোটি টাকা খরচ করতে হবে। এই টাকাও খরচ করতে নারাজ আইএসএলআর বেশিরভাগ ক্লাব। ফলে নতুন বছরের শুরু ফেডারেশন দফতরে বেশিরভাগ ক্লাবই লিগে অংশগ্রহণের জন্য সম্মতিপত্র পাঠায়নি। আইএসএলের নিয়ে জট অব্যাহত থাকল ইংরেজি নববর্ষেও।

এদিকে বড় সিদ্ধান্ত নিল  কেরল ব্লাস্টার্স। দক্ষিণী দলটি তাদের অধিনায়ক তথা উরুগুইয়ান অ্যাটাকিং মিডফিল্ডার আদ্রিয়ান লুনাকে চলতি মরশুমের বাকি সময়ের জন্য একটি বিদেশের ক্লাবে লোনে পাঠিয়েছে। আইএসএল নিয়ে অনিশ্চয়তার জেরেই ক্লাব ও সংশ্লিষ্ট ফুটবলারের পারস্পরিক সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সাল থেকে কেরল ব্লাস্টার্সে খেলছেন ৩৩ বছর বয়সী লুনা এবং আগামী মরশুমেও দক্ষিণী ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। সব কিছু ঠিক হয়ে গেলে সেই চুক্তি বহাল থাকবে।

spot_img

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...