Wednesday, May 27, 2026

প্রথা মেনে উদযাপিত কল্পতরু উৎসব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

১ জানুয়ারি বাঙালির কাছে কল্পতরু উৎসবের সঙ্গে সমার্থক। কাশিপুর উদ্যানবাটি থেকে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কামারপুকুর ভোর থেকে ভক্ত সমাগমে ভরে ওঠে। প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে এবছরও তার ব্যতিক্রম হয়নি। কল্পতরু উৎসবের (Kalpataru Utsab) শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

২০২৫ এর শেষটা হয়েছে প্রবল শৈত্য প্রবাহের মধ্যে দিয়েই। অথচ ১ জনুয়ারির ভোরে কাশিপুর উদ্যানবাটিকে (Kashipur Udyanbati) দেখে তা বোঝারই উপায় নেই। ভোর থেকে ভিড় ভক্তের। উদ্যানবাটিতে প্রথা অনুযায়ী শুরু হয় পূজাপাঠ। অন্যদিকে মন্ত্রোচ্চারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কাশিপুর উদ্যানবাটিতে।

ভক্তের ঢল দক্ষিণেশ্বরেও। ভোররাত থেকেই মন্দির চত্বরে ভক্তদের লম্বা লাইন। বেলুড় মঠেও অগণিত ভক্তের উপচে পড়া ভিড়। আয়োজন করা হয়েছে প্রথা অনুযায়ী বিশেষ পূজার। কল্পতরু উৎসবের দিন পরমহংসদেবের কাছে মন থেকে চাইলে সে ইচ্ছা পূরণ হয়, সেই বিশ্বাস থেকেই সাতসকালে মন্দিরের বাইরে ভক্তের ঢল।

১৮৮৬ সালের ১ জানুয়ারি রোগে আক্রান্ত অবস্থায় যখন শ্রীরামকৃষ্ণ পরমহংসের চিকিৎসা চলছিল কাশীপুর উদ্যানবাটিতে, সেই সময় তিনি ভক্তদের বলেছিলেন ‘তোমাদের চৈতন্য হোক’। চৈতন্য হওয়া মানে সব বিষয়ে সচেতন হওয়া। আত্ম শ্রদ্ধা, আত্ম সম্মানবোধ, পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে সচেতন হওয়া। রামচন্দ্র দত্ত এই ঘটনাকে বলেছিলেন – ঠাকুর সেদিন কল্পতরু হয়েছিলেন।

আরও পড়ুন : দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

বাঙালির সেই চৈতন্যের প্রার্থনায় প্রতিবছর একইভাবে পালিত কল্পতরু উৎসব। আর সেই উৎসবে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, সকলকে জানাই পবিত্র কল্পতরু উৎসবের শুভেচ্ছা।

Related articles

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...

সম্প্রীতি নষ্টের অভিযোগ: অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR দায়ের

হিংসার উস্কানির পরে এবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ। এই অভিযোগে এবার আরও একটি অভিযোগ দায়ের হল তৃণমূল...

টিকিট কেটেও জায়গা পেলেন না যাত্রীরা! রেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

ট্রেনে উঠে হাজারো সমস্যার সম্মুখিন যে সাধারণ যাত্রীরা তাঁদের জন্য কিছুটা স্বস্তি দিল আদালত। রেলের যে চরম অব্যবস্থার...

সাসপেনশন অতীত! কালীঘাট থেকে সোজা নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ওসি গৌতম দাস

নির্বাচন পর্বে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে একসময় সাসপেন্ড হতে হয়েছিল যাঁকে, এবার সেই পুলিশ...