দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের তৃণমূল স্তরের কর্মীদের শুভেচ্ছা বার্তা দিয়ে এদিন অভিষেক লেখেন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে, আমাদের নিরন্তর সম্প্রসারিত পরিবারের প্রতিটি সদস্যের প্রতি আমি বিনম্রচিত্তে শ্রদ্ধা জানাই। পরিবর্তনের জন্য একটি আন্দোলন হিসেবে যা শুরু হয়েছিল, তা আজ এক শক্তিশালী গণতান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে। আমার গভীর শ্রদ্ধা তৃণমূলস্তরের কর্মীদের প্রতি। আপনারাই এই কাহিনীর রচয়িতা। আপনাদের শৃঙ্খলা, আত্মত্যাগ ও অটল বিশ্বাসই আমাদের রাজনীতির চালিকাশক্তি। যতক্ষণ আমরা আমাদের মা, মাটি, মানুষের সঙ্গে অবিচল থাকব, ততক্ষণ কোনও শক্তিই, সে যতই উদ্ধত বা অত্যাচারী হোক না কেন, বাংলার মিলিত সংকল্পকে পরাজিত করতে পারবে না। আরও পড়ুন : প্রতিষ্ঠা বার্ষিকীর সঙ্গে ভোটের প্রস্তুতি: বর্ষ শুরুতে পরিকল্পনা তৃণমূলের সেই সঙ্গে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা দিয়ে অভিষেক জানান, আজকের দিনে আমরা জনগণের পাশে থাকার, তাঁদের গণতান্ত্রিক কণ্ঠস্বরকে রক্ষা করার এবং বাংলায় কোনও বাংলা-বিরোধী জমিদারের শক্তির দ্বারা কেউ যেন হয়রানির শিকার, অপমানিত বা ভীতসন্ত্রস্ত না হয়, তা নিশ্চিত করার অঙ্গীকার আবার গ্রহণ করছি।সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মা-মাটি-মানুষের সেবার লক্ষ্যে ১৯৯৮ সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারী দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক… — Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2026
- -সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মা-মাটি-মানুষের সেবার লক্ষ্যে ১৯৯৮ সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারী দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক…
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2026

















