Wednesday, May 27, 2026

দর্শকদের জন্য স্বস্তি! মেসি ইভেন্টের টিকিটের দাম ফেরতের প্রক্রিয়া শুরু

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই মেসি ইভেন্টে (Messi Event) দর্শকদের টিকিটের দাম ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করল সিট।  টিকিট বিক্রি করে ১৯ কোটি টাকা উঠেছে বলে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। টিকিট বিক্রির সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য উঠে এসেছে।

টাকা ফেরতের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে পুলিশ। শতদ্রুর অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই ২২ কোটি টাকা ফ্রিজ করেছে সিট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন দর্শকের বয়ান রেকর্ড করা হয়েছে। প্রয়োজনে আরও অনেক দর্শকের বয়ান রেকর্ড করা হতে পারে।

মেসি ইভেন্টে (Messi Event) যে সংস্থা টিকিট বিক্রির দায়িত্ব ছিল তার সহ-সভাপতি জানিয়েছেন, তাদের সংস্থার সঙ্গে শতদ্রু দত্তর তিনটে শহরের চুক্তি হয়েছিল। কলকাতা, নয়াদিল্লি ও মুম্বই। তিনটে শহরের মোট যা অর্থ দেওয়ার কথা ছিল শতদ্রুকে, তার বেশিরভাগটাই দেওয়া হয়ে গিয়েছে। মাত্র ৮ কোটি টাকা এখনও বাকি আছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যদি সিট বলে বাকি টাকাও তিনি দিয়ে দেবেন কিন্তু বাকি টাকা শতদ্রু দত্তকে দিতে হবে।

সিটের তদন্তকারী অধিকারিকদের জিজ্ঞাসাবাদে শতদ্রু দত্ত তখন সিটকে ‘প্রভাবশালীর চাপে’র কথা জানান। শতদ্রু দত্ত সিটকে জানান যে, প্রথমে দেড়শো জনের গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড করা হয়েছিল। কিন্তু পরে ‘প্রভাবশালীর চাপে’ এই সংখ্যা বাড়িয়ে তিনগুণ করতে হয়েছিল।আপাতত শতদ্রু দত্তের ৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে আছেন।

Related articles

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...

সম্প্রীতি নষ্টের অভিযোগ: অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR দায়ের

হিংসার উস্কানির পরে এবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ। এই অভিযোগে এবার আরও একটি অভিযোগ দায়ের হল তৃণমূল...

টিকিট কেটেও জায়গা পেলেন না যাত্রীরা! রেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

ট্রেনে উঠে হাজারো সমস্যার সম্মুখিন যে সাধারণ যাত্রীরা তাঁদের জন্য কিছুটা স্বস্তি দিল আদালত। রেলের যে চরম অব্যবস্থার...

সাসপেনশন অতীত! কালীঘাট থেকে সোজা নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ওসি গৌতম দাস

নির্বাচন পর্বে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে একসময় সাসপেন্ড হতে হয়েছিল যাঁকে, এবার সেই পুলিশ...