Wednesday, May 27, 2026

জানুয়ারিতেই ছুটবে বন্দে ভারত স্লিপার: ঘোষণা রেলমন্ত্রীর

Date:

Share post:

বন্দে ভারত স্লিপারের কথা আগেই জানিয়েছিল রেল। এবার তার দিনক্ষণ জানিয়ে দিলেন রেলমন্ত্রী। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, চলতি জানুয়ারি মাসেই কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত চলবে ‘বন্দে ভারত স্লিপার’। অনেক প্রতীক্ষার পরে শীঘ্রই ট্র্যাকে নামছে এই অত্যাধুনিক ট্রেন। সব ঠিক থাকলে আগামী ১৭ বা ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সবুজ পতাকা দেখিয়ে এর উদ্বোধন করবেন।

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটিতে প্রায় ১২০০ থেকে ১৫০০ কিলোমিটারের দীর্ঘ পথ এবার অনায়াসেই পাড়ি দেওয়া যাবে। পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনে থাকছে আধুনিক সব সুবিধা। ১৬ কোচের এই ট্রেনে মোট ৮২৩ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। এর মধ্যে থাকছে ১১টি থার্ড এসি, ৪টি সেকেন্ড এসি এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ। আরও পড়ুন: কেন্দ্রের ঘোষণাতেই বড় ধাক্কা! দেশের সর্বোচ্চ সিগারেট উৎপাদক সংস্থার শেয়ার তলানিতে

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভাড়ার তালিকাও সামনে আনা হয়েছে। রেল সূত্রে খবর, হাওড়া থেকে গুয়াহাটি এসি ৩ টিয়ারের ভাড়া হবে ২৩০০ টাকা। এসি ২ টিয়ারের ভাড়া হবে ৩০০০ টাকা। এসি ফার্স্ট ক্লাসের ভাড়া হবে ৩৬০০ টাকা।

বিমানের তুলনায় এই ট্রেনের ভাড়া অনেকটাই কম রাখা হয়েছে। শুধু তাই নয়, খাবারেও থাকছে বিশেষ ছোঁয়া। হাওড়া থেকে যাওয়ার সময় যাত্রীরা পাবেন বাঙালি খাবার, আর ফেরার পথে কামাখ্যা থেকে মিলবে সুস্বাদু অহমিয়া পদ।

রেলমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যে দুটি ট্রেন সেট ট্রায়াল রান সফলভাবে শেষ করেছে। আগামী ৬ মাসের মধ্যে আরও ৮টি এবং বছরের শেষ নাগাদ মোট ১২টি বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। দীর্ঘ দূরত্বের যাত্রায় সময় বাঁচাতে এবং আরামদায়ক ভ্রমণ এর জন্য এই ট্রেন এক নতুন অধ্যায় তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

Related articles

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা যোজনা- ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

কম্পিউটার সেন্টার থেকে পাটক্ষেত, বস্তা বস্তা নগদ উদ্ধারে চাঞ্চল্য বাদুড়িয়ায়

দুর্নীতির অভিযোগ গ্রেফতার হয়েছেন। রয়েছে তোলাবাজির অভিযোগ। কিন্তু কেঁচো খুঁড়তে যে কেউটে বেরিয়ে যাবে, তা কে জানতো। অনৈতিক...

দাদার লুকে রাজকুমার, ময়দানে নিজের বায়োপিকের শুটিংয়ে হাজির সৌরভ

সোমবার থেকে কলকাতা পর্বের শুটিং শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বায়োপিকের। বুধবার ইস্টবেঙ্গল মাঠে হল শুটিংয়ের অংশ। কড়া...