মধ্যরাতে সাবওয়ে স্টেশনে মামদানি! প্রথমবার কোরানে হাত রেখে শপথ নিউইয়র্কের মেয়রের

টানা পাঁচ ঘণ্টার উৎকণ্ঠা। শেষ পর্যন্ত জয়ের খবর এসেছিল ৪ নভেম্বর। নিউইয়র্ক শহরের মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন জোহরান মামদানি (Zohran Mamdani)। মেয়র পদে ১ জানুয়ারি শপথ নেওয়ার (oath taking) আগে সেই রাতের কয়েক ঘণ্টার কথাই মনে পড়ছিল মামদানির। তবে আবেগপ্রবণ হলেও নিউইয়র্কের (New York City) মানুষের উন্নয়নে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাতে যে অবিচল রয়েছেন, শপথের মধ্যে দিয়ে সেটা প্রমাণ করে দিলেন তিনি।
Sponsored

নিউইয়র্ক শহরের সর্বকনিষ্ঠ মেয়র (youngest Mayor) হিসাবে বৃহস্পতিবার শপথ গ্রহণ জোহরান খোয়ামে মামদানির। সেই সঙ্গে তিনি শহরের প্রথম ইসলাম ধর্মাবলম্বী মেয়র। তাঁর শপথের আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump)। যেভাবে নিউইয়র্কের মেয়র পদে মামদানির জয় আমেরিকায় চমক এনেছিল, সেভাবেই তাঁর শপথ অনুষ্ঠানেও চমকের প্রত্যাশা করা হয়েছিল।
Sponsored

প্রত্যাশীদের হতাশ করেননি মামদানি। নির্বাচনী প্রচারে মামদানির প্রথম ও প্রধান প্রতিশ্রুতি ছিল নিউইয়র্ক শহরের সাধারণ মধ্যবিত্ত মানুষের জনজীবনকে সহজ করা। তার মধ্যে যেমন বাসস্থান রয়েছে, তেমনই রয়েছে পরিবহন। সেই মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে মধ্যরাতে মামদানি (Zohran Mamdani) শপথ নিলেন নিউইয়র্কের (New York City) সিটি হল সাবওয়ে স্টেশনে (subway station)। উপস্থিত ছিলেন শহরের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী রমা দুয়াজি, মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার এবং বাবা মাহমুদ মামদানি।
Sponsored

Sponsored

বৃহস্পতিবার শহরে আনুষ্ঠানিক শপথ গ্রহণের আগেই মধ্যরাতে সাবওয়ে স্টেশনে শপথ নিয়ে নিজের দায়িত্ব মনে করিয়ে দেন মামদানি। সেখান থেকে তিনি জানান, তিনি এবং তাঁর দল কর্মজীবী মানুষের জন্য কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞা, যে মানুষেরা নিউইয়র্কের মতো শহরের প্রধান চালিকাশক্তি। শপথ গ্রহণের পাশাপাশি তাঁর দলের তরফে ছয় পদাধিকারির নামও এদিন ঘোষণা করেন মামদানি।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
