Thursday, March 26, 2026

পোশাক বিধি মেনেই নতুন বছরের শুরুতে মহাকাল মন্দিরে পর্যটকদের ঢল

Date:

Share post:

পাহাড়ের ঐতিহ্যবাহী মহাকাল মন্দিরে ঢুকতে হলে মানতে হবে নির্দিষ্ট পোশাক বিধি বা ‘ড্রেস কোড’। মন্দির কমিটির এই কড়া নির্দেশের পরে বছরের দ্বিতীয় দিনে দার্জিলিং- এর মহাকাল মন্দিরে পুণ্যার্থীদের ঢল। নতুন বছরে ভিড়ে ঠাসা মন্দিরে পর্যটক থেকে স্থানীয়- সবাইকে দেখা গেল নির্দেশিত পোশাকে।গত অক্টোবর মাসেই মন্দির কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, ছোট পোশাক বা শর্ট ড্রেস পরে মন্দিরে ঢোকা যাবে না। তা সে স্থানীয় মানুষ হোক বা পর্যটক—নিয়ম সবার জন্য সমান। সেই নিয়ম কার্যকর হওয়ার পর এদিন বছরের প্রথম ভিড়ে দেখা গেল, সেই নিয়ম পুরোপুরি মেনে চলছেন দর্শনার্থীরা। বিশেষ করে মহিলা পর্যটকদের পোশাকে সচেতনতা ছিল চোখে পড়ার মতো।

নতুন বছরের শুরুতেই দার্জিলিংয়ের পাহাড়ে এখন পর্যটকদের ঢল। পাহাড়ের হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করেই বছরের দ্বিতীয় দিনে দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। ২০১৩ দেশের নানা প্রান্তের পুরোহিত আর বৌদ্ধ লামারা এক হয়ে এই শান্তি কামনায় সামিল হন এই মন্দিরের চাতালে। হিন্দু ও বৌদ্ধ ধর্মের মেলবন্ধনের এক অনন্য নজির দেখা যায় এখানে। আরও পড়ুন: ছ’ বছরের বিরতি ভেঙে উইন্ডোজের ছবিতে বড়পর্দায় কামব্যাক অর্জুনের

এক পর্যটকের কথায়, “নতুন বছরের শুরুতে মহাকালের আশীর্বাদ নিতে আসা ভাগ্যের ব্যাপার। আর মন্দিরের পরিবেশের সাথে মানানসই পোশাক পরাটাই উচিত।”

Related articles

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...

রায় নিয়ে অসন্তোষ, প্রধান বিচারপতির ভাইকেই সরাসরি ফোন! নজিরবিহীন চাঞ্চল্য সুপ্রিম কোর্টে

আদালতের রায় পছন্দ হয়নি, তাই খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভাইকেই ফোন করে প্রশ্ন তুললেন এক ব্যক্তি। একটি...

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহিত করলেন বোর্ড সভাপতি নতুন প্রতিভা তুলে আনতে এনসিসির (NCC) উদ্যোগে শুরু হয়েছিল বেবি...