Saturday, June 20, 2026

বড়পর্দায় প্রথমবার একসঙ্গে অক্ষয়-রানি, জুটি না প্রতিপক্ষ? আগ্রহ বাড়ছে অনুরাগীদের

Date:

Share post:

নতুন বছর পড়তে না পড়তেই বিনোদন জগতে একের পর এক নতুন সিনেমার ঘোষণা দর্শকের উন্মাদনার পারদ বাড়িয়ে দিচ্ছে। বলিউড সিনেপ্রেমীদের কাছে এ বছরের অন্যতম আকর্ষণ হতে চলেছে রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) অভিনীত ‘মর্দানি ৩’, শাহরুখ খানের ‘কিং’ (King) কিংবা রণবীরের ‘রামায়ণ’ অথবা ধুরন্ধরের পরবর্তী ভাগ। কিন্তু এসবের মাঝে হঠাৎ করে খবরের শিরোনামে উঠে এলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। জানা গেছে নতুন বছরে একসঙ্গে ধরা দেবেন ‘খিলাড়ি’ ও ‘মর্দানি’! তবে দুটো ছবি কোলাব করে কিছু তৈরি হচ্ছে না বরং একটা আলাদা ছবিতে অক্ষয় এবং রানি প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন।

বলিউডের দুই নামজাদা অভিনেতা ও অভিনেত্রীর সুদীর্ঘ ক্যারিয়ারে কখনও একসঙ্গে দেখা যায়নি তাঁদের। কেন সে প্রশ্নের প্রকৃত উত্তর অধরা। তবে অনুরাগীদের আক্ষেপ এবার ঘুচতে চলেছে। টিনসেল টাউনে গুঞ্জন অক্ষয়ের জনপ্রিয় ছবি ‘ওএমজি’-র তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতেই নাকি দেখা যাবে অক্ষয়-রানির যুগলবন্দি। এবার তাঁরা জুটি হিসেবে ধরা দেবেন নাকি চিত্রনাট্যের দাবি মেনে প্রতিপক্ষ হবেন তা জানতে আগ্রহ বাড়ছে ফ্যানেদের। অক্ষয় বা রানি কেউই এই নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ।

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...