Friday, March 27, 2026

ভারতীয় দলের বাংলাদেশ সফর স্থগিত বিসিসিআইয়ের! চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র

Date:

Share post:

শনিবার সকালেই বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএল (IPL) খেলা নিষিদ্ধ করেছে BCCI, দুপুর গড়াতেই আরও এক ব্রেকিং নিউজ। ভারত – বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এবার টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর (Team India Bangladesh Tour) স্থগিত করার সিদ্ধান্ত নিল বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছিল যে আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশ বনাম ভারতের মধ্যে তিনটে ওয়ানডে এবং তিনটে টি-টোয়েন্টি ম্যাচ হবে। কিন্তু সূত্রের খবর সেই সম্ভাবনা বাতিল করেছে ভারত। বোর্ডের তরফে রোহিত-বিরাটদের (Rohit Sharma – Virat Kohli) বাংলাদেশে খেলতে যাওয়াতে আপাতত সবুজ সিগন্যাল মিলছে না তা একেবারে স্পষ্ট। যদিও BCCI মনে করছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার

 

Related articles

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...