Tuesday, June 16, 2026

ছত্তিশগড়ে বড়সড় সাফল্য: বাহিনীর হাতে মৃত ১৪ মাওবাদী

Date:

Share post:

ছত্তিশগড়ের দুই জেলায় মাওবাদী অভিযানে এখনও পর্যন্ত ১৪ মাওবাদীদের দেহ উদ্ধার করল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। নিহতদের মধ্যে মাওবাদীদের (Maoist) শীর্ষ নেতা শচিন মাংড়ু রয়েছে বলেও দাবি ছত্তিশগড় পুলিশের (Chhatisgarh Police)। এরপরেও তল্লাশি অভিযান জারি রেখেছে বাহিনী। সেখানে আরও একাধিক শীর্ষ মাও নেতার মৃত্যুর খবর মিলতে পারে বলে দাবি পুলিশের।

শুকমা (Sukma) ও বিজাপুরের (Bijapur) জঙ্গল এলাকা মাওবাদীমুক্ত করতে শনিবার সকাল ৮টা নাগাদ ডিআরজি (DRG) বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। তখনই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে মাওবাদীরা। শুকমার দক্ষিণ বনভূমিতে শুরু হয় গুলির লড়াই। গুলির লড়াইয়ে শেষ পর্যন্ত সুকমার কিস্তারাম থানা এলাকায় ১২ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়। গুলির লড়াই থামলেও এলাকায় তল্লাশি জারি রেখেছে বাহিনী।

অন্যদিকে বিজাপুরের জঙ্গল এলাকাতেও শনিবার ভোর থেকে তল্লাশি শুরু হলে বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়। ভোর ৫টা থেকে গুলির লড়াই শুরু হয়। বিজাপুরে ২ মাওবাদী নিহত হওয়ার খবর নিশ্চিত করে পুলিশ। ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে ইনসাস, একে ফর্টিসেভেনের মতো সব আধুনিক আগ্নেয়াস্ত্র।

আরও পড়ুন : বিহারে ২০-২৫ হাজারে মিলছে ‘মেয়ে’! মুখোশ খুলে গেলেও ক্ষমা চাইলেন না বিজেপি নেতা

দুই এলাকায় ডিআরজি-র (DRG) তল্লাশি অভিযানে মাওবাদীদের মৃত্যুর (Maoist killed) খবর পাওয়া গেলেও বাহিনীর তরফে হতাহতের কোনও খবর নেই। শনিবারের মাওবাদী নিধনের ঘটনায় ছত্তিশগড়ে মাওবাদী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮৫ জন।

Related articles

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...