Saturday, March 28, 2026

শুধুমাত্র BCCI-এর নির্দেশ: দল বদলের পথে নাইট রাইডার্স

Date:

Share post:

রাতারাতি প্রিয় অভিনেতা থেকে ভিলেন। প্রিয় দলের উপর হিন্দুত্ববাদীদের আগ্রাসী আস্ফালন। তবে কোনওরকম বিতর্কে না জড়িয়ে দেশের ক্রিকেট সংস্থার মান রাখল শাহরুখ খান (Shahrukh Khan) পরিচালিত কলকাতা নাইট রাইডার্স (KKR)। বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দল থেকে বাদ দেওয়ার কথা জানানো হয়।

আসন্ন আইপিএল-এ কেকেআর ৯ কোটি ২ লক্ষ টাকা দিয়ে কিনেছিল বাংলাদেশের সেরা পেসার (pacer) মুস্তাফিজুরকে। তবে সাম্প্রতিক বাংলাদেশে সংখ্যালঘুদের (minority) উপর হামলার ঘটনার জেরে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএল-এ (IPL) খেলানো নিয়ে এতদিন পরে আপত্তি জানালো বিসিসিআই (BCCI)। কেকেআর-এর কেনা ক্রিকেটারকে নিয়ে হিন্দুত্ববাদীদের আক্রমণের পরেই তাকে আর খেলানো যাবে না বলে নির্দেশ বিসিসিআই-এর।

এই নির্দেশের পরই কেকেআর বিবৃতি দিয়ে জানিয়েছে, আইপিএলের নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের তরফ থেকে আসন্ন মরশুমের দল থেকে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দিতে বলা হয়েছে। বিসিসিআইয়ের (BCCI) নির্দেশিকার পর আলোচনা করে ও সমস্ত নিয়ম মেনে সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুসারে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে বদলি প্লেয়ার নেওয়ার অনুমতি দিয়েছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ বর্তমান সম্পর্কের জের, KKR থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়া নির্দেশ বোর্ডের 

এবারের আইপিএলে মুস্তাফিজুরই ছিল একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। তাকে দল থেকে বের করে দেওয়ার কারণে কেকেআর-এর এক নির্ভরযোগ্য পেসার হারালো। বিসিসিআই পরিবর্ত খেলোয়াড় নেওয়ার যে নির্দেশ জারি করেছে তাতে আর কোনও নির্ভরযোগ্য পেসার পাবে শাহরুখের দল, তা নিয়েই এবার উঠেছে প্রশ্ন।

Related articles

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...