Friday, June 19, 2026

ফের অশান্ত সন্দেশখালি: পুলিশকে ঘিরে ইটবৃষ্টি, ভাঙচুর পুলিশের গাড়ি

Date:

Share post:

ফের অশান্ত সন্দেশখালি। আক্রান্ত পুলিশ। শুক্রবার রাতে জমি দখলকে কেন্দ্র করে এক পুলিশ আধিকারিক-সহ ৪ পুলিশ আধিকারিকের উপর হামলার (police attacked) ঘটনায় এলাকা নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও। ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটকও করা হয়েছে। ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মুসা মোল্লা নামে এক স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে বেআইনিভাবে জমি দখলের অভিযোগ দীর্ঘদিনের। ১৪৪ ধারা অনুযায়ী ওই জমিতে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু অভিযোগ, শুক্রবার মাঝরাতে সেই নিষেধ উড়িয়ে পাঁচিল তোলার কাজ শুরু করেন মুসা। খবর পেয়ে রাজবাড়ি ফাঁড়ির (Rajbari police outpost) পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দিতেই বাধে বিপত্তি।

পুলিশের দাবি, মুসাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যেতে চাইলে তিনি বাধা দেন এবং তিনি ফোন করে নিজের লোকেদের ডেকে নেন। অভিযোগ, মুহূর্তের মধ্যে তাঁর অনুগামীরা জড়ো হয়ে পুলিশকে ঘিরে ধরে ইট আর পাথর ছুড়তে শুরু করে। লাঠিসোঁটা নিয়ে চালানো হয় হামলা। চারজন পুলিশকর্মী গুরুতর জখম হয়ে বর্তমানে মিনাখাঁ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের গাড়িটিও আস্ত রাখা হয়নি।

আরও পড়ুন : চিনা মাঞ্জা থেকে বাঁচতে অভিনব উদ্যোগ: হায়দ্রাবাদ পুলিশ দেখালো পথ

শনিবার সকাল থেকেই গোটা এলাকায় থমথমে ভাব রয়েছে। নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, সেজন্য রাতভর টহল দিয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। এখন পর্যন্ত ৯ জনকে আটক করে জেরা করা হচ্ছে। এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। এ বিষয়ে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত বলেন, পুলিশ প্রশাসনের উপর আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। যারা এমন কাজ করেছে তাদের পুলিশ সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।।

Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...