Tuesday, June 16, 2026

বেআইনিভাবে সরকারি জমি হস্তান্তরের অভিযোগে ধৃত এগরার পুরসভার চেয়ারম্যান

Date:

Share post:

বেআইনিভাবে সরকারি জমি হস্তান্তরের অভিযোগ। ধৃত এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। পূর্ব মেদিনীপুর (East Mednipur) জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, এগরায় ১ নম্বর খতিয়ানের জায়গা অবৈধভাবে হস্তান্তর করার জন্যে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে এগরা থানার পুলিশ (Police)।

অভিযোগ, এগরা পুর এলাকার ১নম্বর খতিয়ানের জায়গা বেআইনিভাবে হস্তান্তর করেন চেয়ারম্যান স্বপন নায়ক (Swapan Nayak)। তার ভিত্তিতে ২০ ডিসেম্বর এগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক। সেই অভিযোগের ভিত্তিতেই এগরা পুলিশ শুক্রবার রাতে কলকাতা (Kolkata) থেকে স্বপন নায়ককে গ্রেফতার করে।

সম্প্রতি এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েককে (Swapan Nayak) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার জন্যে রাজ্য তৃণমূলের পক্ষ থেকে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের মাধ্যমে নির্দেশ পাঠায়। দলীয় নির্দেশ উপেক্ষা করে চেয়ারম্যানের পদে আসীন থাকেন স্বপন নায়েক। পরবর্তীকালে চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলের ৬জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনে। কিন্তু স্বপন নায়েক তৃণমূলের প্রতীকে জয়লাভ করার পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিজের চেয়ারে বসে থাকার মরিয়া চেষ্টা চালান বলে অভিযোগ। এবার  বেআইনিভাবে সরকারি জমি হস্তান্তরের অভিযোগে গ্রেফতার করা হল তাঁকে।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...