Monday, March 30, 2026

হাওড়া–কাটোয়া শাখায় বিপর্যয়! প্যান্টোগ্রাফ ভেঙে ব্যাহত ট্রেন চলাচল 

Date:

Share post:

ট্রেনযাত্রা যেন ক্রমশই নিত্যযাত্রীদের কাছে বিভীষিকায় পরিণত হচ্ছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার জেরে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। রবিবার সন্ধ্যায় ফের হাওড়া–কাটোয়া শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল।

রেল সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বাঁশবেড়িয়া স্টেশনে ঢোকার আগেই একটি আপ কাটোয়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। আচমকা দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। এর জেরে আপ ব্যান্ডেল ও আপ কাটোয়া লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে কয়েকটি ট্রেন মাঝপথেই আটকে পড়ে।

চুঁচুড়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকে একটি আপ কাটোয়া লোকাল। কাটোয়া লোকাল আটকে পড়ায় চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। একই সময়ে ব্যান্ডেল স্টেশনে ঢোকার আগেই দাঁড়িয়ে পড়ে হাওড়া–বর্ধমান মেন লোকালও। প্ল্যাটফর্মে ও ট্রেনের ভিতরে ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে।

হঠাৎ ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় ক্ষোভ উগরে দেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, প্রায় দেড় ঘণ্টা ধরে ট্রেন আটকে রয়েছে, কিন্তু স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এক যাত্রী বলেন, হাওড়া থেকে কাটোয়া যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলাম। হঠাৎ ট্রেন দাঁড়িয়ে গেল। পরে শুনলাম তারে কোনও সমস্যা হয়েছে। কখন চলবে বা কী ভাবে গন্তব্যে পৌঁছব, কিছুই জানা নেই। ঘটনার পর রেল কর্মীরা প্যান্টোগ্রাফের ত্রুটি সারানোর কাজে হাত দেন। যদিও দীর্ঘ সময় ধরে পরিষেবা ব্যাহত হওয়ায় সন্ধ্যার ব্যস্ত সময়ে নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছয়। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে রেলের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠল।

আরও পড়ুন – বিশ্ব ইজতেমা ঘিরে হুগলিতে জনসমুদ্র! সক্রিয় স্বাস্থ্য দফতর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...