ভোগান্তির শিকার! SIR-এর ডাক সাংসদ-অভিনেতা দেবকে, শুনানিতে অভিনেতা দম্পতি কৌশিক-লাবনী

Date:

Share post:

রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর শুনানি। হেনস্থা, ভোগান্তির শিকার ভোটাররা। এবার এসআইআর (SIR) শুনানিতে ডাক পেলেন সাংসদ-অভিনেতা দেব! তবে দেব ছাড়াও তাঁর পরিবারের আরও ৩ জনকে শুনানির জন্য ডাকা হয়েছে। এছাড়াও শুনানিতে ডাকা হয়েছিল অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকারকেও। এসআইআর হেনস্থার শিকার হয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ও।

সোমবার, অভিনেতার আবাসনে এসআইআর-র শুনানির নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর অনুযায়ী, এসআইআর ফর্মে থাকা নীচের অংশে যেখানে ২০০২সালের ভোটার লিস্টের তথ্য পূরণ করা হয়নি বলে অভিযোগ। ঠিক একই কারণে দেবের আবাসনের অনেকেই শুনানিতে ডাক পেয়েছেন। নোটিশ পাওয়ার পর দেব বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। শাসকশিবিরের অভিযোগ, হেনস্থা করতেই একজন ব্যস্ত অভিনেতা এবং জনপ্রতিনিধি হিসেবে কাজ করা দেবকে এভাবে ডেকে পাঠানো। নিজের জন্মস্থান ঘাটাল থেকে তিনবারের সাংসদ তিনি। তাঁকেও নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে- নির্দেশ নির্বাচন কমিশনের। তবে, নির্ধারিত দিনে অভিনেতা হাজিরা দেন কিনা সেটাই এখন দেখার। আরও পড়ুন: আশুতোষ কলেজে স্টুডেন্টস উইক সেলিব্রেশন

এছাড়াও শুনানিতে ডাকা হয়েছিল অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকারকেও। সোমবার কাটজুনগর স্কুলে SIR শুনানিতে যান তাঁরা। সূত্রে খবর, দুটি সই মিলিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

spot_img

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...