Monday, March 30, 2026

বাংলায় কথা বলায় ‘বাংলাদেশি’ তকমা দিয়ে মারধর! ৮ পরিযায়ী শ্রমিককে হেনস্থা ছত্তিশগড়ে

Date:

Share post:

বাংলাদেশি তকমা দিয়ে সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের মার বিজেপি (BJP) শাসিত ছত্তিশগড়ে (Chattisgarh)। বাংলায় কথা বলার জন্য বিজেপি এবং বজরং দলের দুষ্কৃতীরা পুরুলিয়ার ৮ সংখ্যালঘু পরিযায়ী শ্রমিককে ব্যাপক মারধর করেছেন। একজনের হাত ভেঙে গিয়েছে। খবর জানতে পেরে রাইপুর জেলার কোতোয়ালি থানার পুলিশ ৮ জনকে উদ্ধার করেছে।

মাস তিনেক আগে ছত্তিশগড়ের (Chattisgarh) রায়পুরের সুরজপুর এলাকায় পাউরুটি কারখানায় কাজ শুরু যান পুরুলিয়া (Purulia) মফস্বল থানার চেপড়ি গ্রামের শেখ জসিম। টানা দু’মাস কাজ করার পর কারখানায় আরও শ্রমিকের চাহিদা থাকায় মাস খানেক আগে তার ভাই শেখ আলম-সহ চেপড়ি গ্রামের শেখ বাবিন ওরফে শরিফুল, শেখ জুলফিকার ও শেখ সাহিল-সহ তেঁতলো গ্রামের আরবাজ কাজি এবং আড়শা থানার ভুরসু গ্রামের শেখ মিনাল ও শেখ ইসমাইলকে কাজের জন্য সেখানে নিয়ে যান। অভিযোগ, রবিবার বিকেলে শ্রমিকদের পারিশ্রমিক নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বচসা হয়। কিছুক্ষণ পরেই বিজেপি এবং বজরংদলের সদস্যরা ওই কারখানায় পৌঁছায়। এবং বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

চেপড়ি গ্রামের তৃণমূলের (TMC) বুথ সভাপতি শেখ ইকবাল বলেন, “এই বিষয়ে পুরুলিয়া মফস্বল থানার আইসির সঙ্গে আমরা দেখা করেছি। পরিবারের তরফে প্রত্যেকের নথি পত্র পুলিশের হাতে জমা করেছি।” তেঁতলো গ্রামের বাসিন্দা আরবাজ কাজীর বাবা সায়েদ কাজী আতঙ্কে রয়েছেন। কারণ তিনিও ঝাড়খণ্ডের পাউরুটি কারখানায় কাজ করেন। তাঁর কথায়, “ছেলেকে বাংলাদেশি বলে মারধর করার কথা শুনে খুব ভয়ে আছি।” ৮ পরিযায়ী শ্রমিক যাতে বাড়ি ফিরে আসেন তার জন্যে আড়শা ও পুরুলিয়া মফস্বল থানার তরফে প্রত্যেকের পরিচয় পত্র-সহ প্রয়োজনীয় নথি সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...