Monday, March 9, 2026

আজ বীরভূমে অভিষেকের সভা, তারাপীঠে পুজো দিয়ে সোনালির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা !

Date:

Share post:

রাজ্যজুড়ে ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি নিয়ে বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) কয়েক মাস আগেই ভোটের ময়দানে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বারুইপুর, আলিপুরদুয়ারের পর মঙ্গলবার বীরভূমে (Birbhum ) জনসংযোগ কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এদিন রামপুরহাট বিধানসভার বিনোদপুর মাঠে অভিষেকের মেগা জনসভার শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। দলীয় সূত্রে খবর, আজ হেলিপ্যাড থেকে সোজা তারাপীঠ মন্দির (Tarapith Temple) পৌঁছাবেন অভিষেক। সেখান থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে সোনালি বিবির (Sonali Bibi) সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর।

কখনও এসআইআরের নামে বাংলার মানুষকে সমস্যায় ফেলা তো কখনও বাংলা বলার অপরাধে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেওয়া কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এদিন সুর ছড়াবেন তৃণমূল সাংসদ। বাংলা বলার কারণে বাংলাদেশের পুশব্যাক করা হয়েছিল অন্তঃসত্তা সোনালিকে। প্রথম থেকেই এই ঘটনার প্রতিবাদ করেছে রাজ্যের শাসক দল। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন। কার্যত চাপের মুখে পড়ে আদালতের নির্দেশে সোনালিকে দেশে ফেরাতে বাধ্য হয়েছে মোদি সরকার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আগেই সোনালি সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। জানা গেছে এদিনের জনসভার আগেই তিনি রামপুরহাট হাসপাতালে সাক্ষাৎ করবেন সোনালির সঙ্গে। বীরভূমের তৃণমূল নেতৃত্ব মনে করছে এই জনসভা আগামী বিধানসভা নির্বাচনে জেলায় ১১টি আসনে জয়ের পথ আরও মসৃণ করবে। তৃণমূল কর্মীদের মধ্যে যে উন্মাদনা ও উৎসাহ তৈরি হয়েছে, তার প্রতিফলন এই সভাতেই দেখা যাবে। দলীয় সূত্রের মতে, জনসভায় কয়েক লক্ষ মানুষের সমাগম হতে পারে এবং বিনোদপুর মাঠ জনসমুদ্রে পরিণত হবে বলে দাবি করেছেন কাজল শেখ।বিনোদপুর মাঠ-সহ আশপাশের গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তাবেষ্টনীতে। সভাস্থলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পর্যাপ্ত পুলিশ বাহিনী ও নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর।

 

spot_img

Related articles

হাফ সেঞ্চুরি পার, কুনোয় জন্ম নিল আরও পাঁচ চিতা

দেশে হু হু করে বাড়ছে চিতার সংখ্যা। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে নামিবিয়া থেকে আনা চিতা জোয়ালা পাঁচটি শাবকের...

মন্ত্রিসভায় রদবদল: আইন দফতর নিলেন মমতা, বাবুলের ছেড়ে যাওয়া দায়িত্বও মুখ্যমন্ত্রীর হাতে 

রাজ্য মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনে বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,...

যাঁর জন্যে ২০০ মৃত্যু তিনি নেতার মতো হাত নাড়ছেন: জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

আদিবাসীরা শিক্ষিত হোক তা কেউ চায় না! বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রকে তোপ জ্যোৎস্নার 

আদিবাসীদের উন্নয়ন এবং শিক্ষা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি...