Monday, March 30, 2026

জামিন পেতে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ ‘বেপাত্তা’ বিডিও প্রশান্ত

Date:

Share post:

সল্টলেকের ব্যবসায়ী অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন(Prasanta Barman) এবার জামিন পেতে মরিয়া হয়ে শীর্ষ আদালতেক দ্বারস্থ। কলকাতা হাই কোর্ট আগেই তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল। শুধু তাই নয়, বিচারপতি তাঁকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশও দিয়েছিলেন। কিন্তু সেই পথে না হেঁটে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের(Supreme Court) দ্বারস্থ হয়েছেন এই BDO।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে রাজ্য সরকারের আইনজীবীরা কিছুটা সময় চেয়ে নেওয়ায় শুনানি পিছিয়ে যায়। আইনজীবীদের দাবি অনুযায়ী, আদালত জানিয়েছে, সম্ভবত বুধবার বা বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। বিডিওর হয়ে সওয়াল করতে দেখা গিয়েছিল আইনজীবী মুকুল রোহতগিকে।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, হাই কোর্টের নির্দেশের পর থেকেই প্রশান্ত বর্মনের(Prasanta Barman) কোনও খোঁজ নেই। তিনি না নিজের ব্লকে আসছেন, না তাঁর দেখা মিলছে তাঁর নিজের বাড়িতে। পুলিশ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও বিডিও আপাতত ‘উধাও’।

দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার অপহরণ এবং মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নাম জড়ায় এই বিডিও-র। এই গুরুতর মামলা থেকে রেহাই পেতেই তিনি হাই কোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম রায় কোন দিকে যায় সেটাই দেখার।

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...