Saturday, June 20, 2026

দেবলীনা – প্রবাহর রেজিস্ট্রির ‘ভাইরাল’ ছবি নিয়ে মুখ খুললেন গায়িকার দিদি

Date:

Share post:

গত কয়েকদিন ধরে হাসপাতালে বেডে শুয়ে থাকা গায়িকা দেবলীনা নন্দীর (Debolina Nandi) ছবি নিয়ে আলোচনা – বিতর্কের পর এবার শিরোনামে আরও এক ছবি, সেটা হল প্রবাহ-দেবলীনার রেজিস্ট্রির ছবি। নীল পোশাকের রংমিলান্তিতে যুগলকে হাসিমুখে দেখে আপাতদৃষ্টিতে রেজিস্ট্রির ছবি বলেই মনে হচ্ছে। অথচ শিল্পীর পরিবার অভিযোগ করেছেন যে তাঁদের বাড়ির মেয়ের সঙ্গে নাকি প্রবাহর রেজিস্ট্রি হয়ইনি। তাহলে আসল ঘটনা কী? বিতর্ক – জল্পনা বাড়তেই ফেসবুক লাইভে এসে ‘সত্যি’ জানালেন দেবলীনার দিদি।

শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটা বেছে নেওয়ার জন্য নাকি নিয়মিত চাপ দেওয়া হয় দেবলীনাকে। শেষমেষ নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন গায়িকা। হাসপাতালের বেডে তাঁর ছবি দেখে অনেকেই সমবেদনা জানিয়েছেন। কেউ আবার সরাসরি বিয়ে থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন। শিল্পীর মা জানান, জামাই-মেয়ের নাকি রেজিস্ট্রিই হয়নি! তাহলে কোন পেপারে সই করলেন দুজনে? দেবলীনার দিদি জানালেন, আসলে যে ছবি নিয়ে এত আলোচনা সেটা আশীর্বাদের দিন আবেদনপত্র সই করার ছবি। আসলে রেজিস্ট্রেশনের সময় নাকি প্রবাহর (Probaho Nandi) ফিঙ্গারপ্রিন্ট মেলেনি। এরপর রেজিস্টার ডাকার কথা বলা হলে প্রবাহ নাকি জানিয়েছিলেন, তাঁর মা রেজিস্ট্রি করতে বারণ করেছেন। ভালবেসে বিয়ে করার পর স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে বর্তমান সম্পর্ক ও দেবলীনার সিদ্ধান্ত নিয়ে সমাজমাধ্যমে মন্তব্যের বন্যা। অনেকেই শিল্পীর এই কাজকে সমর্থন করেননি, উপরন্ত বিভিন্ন কুৎসা করছেন বলে খবর। এর ফলে গায়িকা অসুস্থ হয়ে পড়ছেন দাবি করেছেন তাঁর দিদি। সব মিলিয়ে দেবলীনা – প্রবাহকে নিয়ে সমাজমাধ্যমে চর্চা তুঙ্গে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...