Tuesday, March 31, 2026

ঝুলি থেকে বেরোলো বিড়াল: ভেনেজুয়েলা থেকে কত তেল লুট করবেন, ঘোষণা ট্রাম্পের

Date:

Share post:

আমেরিকায় মাদক বিক্রির অভিযোগ যে স্রেফ একটা ভাঁওতা ছিল মাত্র চারদিনের মধ্যে নিজেই ফাঁস করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আসলে ভেনেজুয়ালার তেলের ভাণ্ডার দখল করাই যে মূল লক্ষ্য ছিল, সাফ জানিয়ে দিল হোয়াইট হাউস। তেল (crude oil) তুলবে ভেনেজুয়েলা (Venezuela)। বাজারে বিক্রি করবে আমেরিকা (USA), ঘোষণা হোয়াইট হাউসের (White House)।

আমেরিকার মূল উদ্দেশ্য আগেই বুঝেছিল রাশিয়া। মাদুরোকে (Nicolas Maduro) অপহরণ করার পরই ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) দাবি করেছিলেন ভেনেজুয়েলা থেকে এশিয়াগামী যে তেলের জাহাজগুলি আটকে রয়েছে, সেগুলি দ্রুত ছেড়ে দেওয়া হোক। কান দেননি ডোনাল্ড ট্রাম্প। এবার সেই জাহাজগুলি নিয়েও তৈরি হল আশঙ্কা, আর সেগুলি গন্তব্যে পৌঁছতে পারবে কি না।

মঙ্গলবার হোয়াইট হাউসের তরফে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়, ভেনেজুয়েলা যে খনিজ তেল তুলবে তার থেকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন আমেরিকাকে দেবে। মার্কিন জাহাজ সোজা সেই তেল আমেরিকার বন্দরে এসে তৈল শোধনাগারের জন্য আনলোড করবে। মার্কিন তেল বাণিজ্য সংস্থাগুলি তেল নেওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছে। অর্থাৎ ভেনেজুয়েলা থেকে যে তেল উঠবে তা বিক্রি করে রাজত্ব করবে আমেরিকা।

আরও পড়ুন : ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর চোখ খুলল ইউরোপের! NATO-র বার্তা আমেরিকাকে

দ্রুত এই নির্দেশ কার্যকর করার বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি ট্রাম্প। যদিও ভেনেজুয়েলা থেকে তেল তুলে নিয়ে যাওয়া নিয়ে এখনও প্রতিক্রিয়া দেয়নি অন্তর্বর্তী সরকার (interim government)। তবে তেল নিয়ে এত বড় ঘোষণার পর কি গোটা বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে, সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...