Saturday, June 20, 2026

দুদিনের সফরে সিঙ্গুরে সভা প্রধানমন্ত্রীর: আলাদা গুরুত্ব নয় দিলীপের!

Date:

Share post:

রাজ্য জুড়ে নির্বাচনের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমেছে বঙ্গ বিজেপির নেতাকর্মীরা, নতুন করে উজ্জীবিত হয়ে যোগ দিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে দিল্লি নেতাদের ডেইলি প্যাসেঞ্জারি (daily passengery) জারি থাকবে তা বোঝাই যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক মাসের মধ্যে দ্বিতীয় বার বঙ্গ সফরে। এবার মালদহ (Maldah) এবং হুগলির (Hooghly) সিঙ্গুরে সভা করবেন নরেন্দ্র মোদি। যদিও একে রুটিন জনসংযোগ বলেই দাবি দিলীপ ঘোষের।

দীর্ঘ জল্পনা পর বিজেপির তরফে নিশ্চিত হয়েছে চলতি মাসে নরেন্দ্র মোদির বঙ্গ সফর। ১৭ জানুয়ারি তিনি মালদহের ইংরেজবাজারে (Englishbajar) সভা করবেন। ১৮ জানুয়ারি সভা করবেন হুগলির সিঙ্গুরে (Singur)। এই পরিস্থিতিতে বাংলায় শিল্প উদ্যোগ নিয়ে বিজেপির তরফে সুর চড়ানোর ইঙ্গিত।

২০ ডিসেম্বর বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে খারাপ আবহাওয়ার কারণে তাঁর নদিয়ার রানাঘাটের কর্মসূচি বাতিল হয়েছিল। সেই সময় অডিও বার্তায় তিনি জানিয়েছিলেন, দ্রুত আবার বাংলায় আসবেন। সেই দ্রুত সফর এক মাসের কম সময়ের মধ্যেই নির্ধারিত হল।

আরও পড়ুন : আবার জিতবে বাংলা: বিজেপির মুখোশ খুলতে বুধে বালুরঘাটে অভিষেক

তবে হুগলির সিঙ্গুরে প্রধানমন্ত্রী সভাকে আলাদা গুরুত্ব দিচ্ছেন না দিলীপ ঘোষ। তিনি জানান রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা থেকে বঙ্গ বিজেপির নেতারা রাজ্যের বিভিন্ন জায়গায় সভা সমিতি শুরু করেছেন। মাঝখানে মাঝখানে নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা রাজ্যে আসবেন। সাধারণ কর্মী, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা আমরা করছি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...