Saturday, June 20, 2026

যুবভারতীর পরিবেশ পছন্দ হয়নি! পরোক্ষে বুঝিয়ে দিলেন মেসি

Date:

Share post:

ভারত সফর সেরে ফিরে গিয়েছেন কয়েক সপ্তাহ আগে। কলকাতা  বাদ দিলে বাকি তিন  মাঠে অনু্ষ্ঠান ভালো ভাবে হয়েছে। যুবভারতীর মাঠের  পরিবেশ যে তাঁর ভালো লাগেনি তা পরোক্ষে বুঝিয়ে দিলেন মেসি(Messi)।  একটি সাক্ষাতকারে মেসি স্পষ্ট করে দিয়েছেন তিনি বেশি ভিড় ভাট্টা পছন্দ করেন না।

আর্জেন্টিনা অধিনায়ক বলছেন, “আমি একটু ভিন্ন ধরনের মানুষ। একা থাকতে ভালোবাসি। বাড়িতে তিন ছেলে সব সময় ঝামেলা করে। সব লণ্ডভণ্ড করে রাখে। তাতে আমার অস্বস্তিই হয়। আমি সব সময় শান্তিতে থাকতে চাই।”

যুবভারতীতে মেসিকে(Messi) ঘিরে ব্যাপর হৈ হট্ট গোল হয়।   মোটা অঙ্কের টাকা খরচ করে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ার হতাশা তৈরি হয় সেইদিন। আর তারপরেই চরম উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় যুববারতীতে।মেসি গাড়ি থেকে নামতেই প্রচুর মানুষ তাঁকে ঘিরে ধরেন। সেইসব মানুষের ভিড়ে খুঁজেই পাওয়া যাচ্ছিল না লিওনেল মেসিকে।তারপরেই কার্যত, ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা।

মেসি আরও বলেছেন,  এআই, সোশ্যাল মিডিয়া এসব তাঁর নাপসন্দ। তিনি এগুলি থেকে দূরে থাকেন। মেসি এটাও বলেছেন, তিনি ইংরেজি বলতে পছন্দ করেন না। প্রয়োজনের বাইরে তিনি ইংরেজি বলতে চান না বলেও জানান।আগামী দিনে কোচিং নয় ক্লাবের মালিক হওয়া আমার লক্ষ্য।

 

 

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...